
উৎপল রক্ষিত,
সোমবার সকাল ১০টায় কালীগঞ্জ সরকারি হাসপাতালের সামনে কালীগঞ্জ ফারিয়ার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সারাদেশে একযোগে পালিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মানববন্ধনে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত ও পেশার মর্যাদা রক্ষার দাবি জানানো হয়।
প্রতিবাদ ও মানব বন্ধনে বক্তব্য রাখেন কালীগঞ্জ ফারিয়ার সভাপতি মোঃ আমির হোসেন, সিনিয়র সহ সভাপতি মুজাহিদুল ইসলাম, সহ-সভাপতি শামসুল হক,সাংগঠনিক সম্পাদক মোঃ শাজাহান কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ঔষধ কোম্পানি প্রতিনিধিরা এ দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের হয়রানি বন্ধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
মানব বন্ধনে কালীগঞ্জ ফারিয়ার সভাপতি মোঃ আমির হোসেন, সকলকে ধন্যবাদ জানান, এবং সকলকে ঐক্য বদ্ধ হয়ে সংগঠনের নিয়ম নীতি মেনে নিয়ে সংগঠন এবং নিজ নিজ কোম্পানির দিক নিদর্শন মনে নিয়ে কাজ করার আহবান জানান এবং মানব বন্ধনে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।
























