Dhaka , Sunday, 16 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ শ্রীপুরে কবি কাদের নেওয়াজের আঙিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলা শুরু রামগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, ভাঙল ইনস্টাগ্রামের সর্বকালের রেকর্ড ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন ভরা মৌসুমেও ইলিশ নেই বিষখালীতে, দুশ্চিন্তায় জেলেপল্লি বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে রূপগঞ্জে দেবরের হাতে ভাবি খুন, দেবরসহ গ্রেফতার-৩ রূপগঞ্জে হত্যার দায়ে আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ দায়রা জজ আদালত রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত \ গ্রেফতার ৩ ‘বাংলাদেশ অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর প্রধান উপদেষ্টা গোলাম ফারুক খোকন মির্জাপুরে মাদক ও জুয়া বিরোধী সভা ও কনসার্ট অনুষ্ঠিত মির্জাপুরে বসতঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রামগঞ্জে কাউন্সিলর সহ দুই যুবলীগ নেতা গ্রেফতার মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে ডিসি জাহিদ কেওলা-ধূলিজুরা প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র বহালের দাবি, আখলের বাজারে প্রতিবাদ সভা দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ হরিপুরে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার আশুলিয়ায় বৈষম্যবিরোধী হত্যা মামলায় সাবেক ইউপি সদস্য ও আ.লীগ নেতা আনোয়ার হোসেন গ্রেপ্তার

পুলিশ সপ্তাহে সিএমপির ভার্চুয়াল অংশগ্রহণ

  • Reporter Name
  • আপডেট সময় : 10:49:55 am, Monday, 11 May 2026
  • 75 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৬। বাংলাদেশ পুলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ এই আয়োজনকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাঝে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, কল্যাণ নিশ্চিতকরণ, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রতিবছরের ন্যায় এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে পুলিশ সপ্তাহ।

এরই ধারাবাহিকতায় ১০ মে ২০২৬ ইং রবিবার সকাল ১১টায় ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সস্থ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি মহোদয়ের উপস্থিতিতে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ও অনুপ্রেরণামূলক বক্তব্য বাংলাদেশ পুলিশের সকল ইউনিটে একযোগে সম্প্রচার করা হয়, যা পুলিশ সদস্যদের মাঝে নতুন কর্মস্পৃহা ও দায়িত্ববোধ সৃষ্টি করে।

সভায় মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন, মাদকবিরোধী অভিযান এবং দুর্যোগকালীন মানবিক সহায়তায় পুলিশ সদস্যরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তিনি জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে আরও মানবিক, আধুনিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে পুলিশ সদস্যদের কল্যাণ, আবাসন, চিকিৎসা ও পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়েও সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের সার্বিক স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশ সদস্যদের আত্মত্যাগ ও পেশাদারিত্ব অত্যন্ত প্রশংসনীয়। তিনি পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও মানবিক আচরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান।

বিশেষ কল্যাণ সভায় আরও বক্তব্য প্রদান করেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির। তিনি বাংলাদেশ পুলিশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড, প্রযুক্তিনির্ভর সেবা কার্যক্রম এবং সদস্যদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। পাশাপাশি দেশের প্রতিটি ইউনিটকে আরও কার্যকর ও সেবামুখী হিসেবে গড়ে তুলতে সরকারের আন্তরিক সহযোগিতার কথাও উল্লেখ করেন তিনি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস ড্রিল শেডে উপস্থিত থেকে কেন্দ্রীয় অনুষ্ঠানটি ভার্চুয়ালি উপভোগ করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি), উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম এবং উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) জনাব অনিন্দিতা বড়ুয়াসহ সিএমপি ও চট্টগ্রামস্থ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা।

অনুষ্ঠান চলাকালে পুলিশ সদস্যদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রীর বক্তব্য মনোযোগ সহকারে শোনেন উপস্থিত কর্মকর্তা ও সদস্যরা। অনেকেই মনে করেন, এমন আয়োজন পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং দায়িত্ব পালনে আরও আন্তরিক হতে উৎসাহিত করে।

পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এই বিশেষ কল্যাণ সভা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং বাংলাদেশ পুলিশের সদস্যদের পেশাগত দক্ষতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমকে আরও সমৃদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ ভবিষ্যতেও দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ও সাহসী ভূমিকা পালন করবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন

পুলিশ সপ্তাহে সিএমপির ভার্চুয়াল অংশগ্রহণ

আপডেট সময় : 10:49:55 am, Monday, 11 May 2026