Dhaka , Sunday, 16 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ শ্রীপুরে কবি কাদের নেওয়াজের আঙিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলা শুরু রামগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, ভাঙল ইনস্টাগ্রামের সর্বকালের রেকর্ড ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন ভরা মৌসুমেও ইলিশ নেই বিষখালীতে, দুশ্চিন্তায় জেলেপল্লি বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে রূপগঞ্জে দেবরের হাতে ভাবি খুন, দেবরসহ গ্রেফতার-৩ রূপগঞ্জে হত্যার দায়ে আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ দায়রা জজ আদালত রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত \ গ্রেফতার ৩ ‘বাংলাদেশ অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর প্রধান উপদেষ্টা গোলাম ফারুক খোকন মির্জাপুরে মাদক ও জুয়া বিরোধী সভা ও কনসার্ট অনুষ্ঠিত মির্জাপুরে বসতঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রামগঞ্জে কাউন্সিলর সহ দুই যুবলীগ নেতা গ্রেফতার মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে ডিসি জাহিদ কেওলা-ধূলিজুরা প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র বহালের দাবি, আখলের বাজারে প্রতিবাদ সভা দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ হরিপুরে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার আশুলিয়ায় বৈষম্যবিরোধী হত্যা মামলায় সাবেক ইউপি সদস্য ও আ.লীগ নেতা আনোয়ার হোসেন গ্রেপ্তার

রামুতে স্কুল পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:56:45 pm, Sunday, 10 May 2026
  • 58 বার পড়া হয়েছে

নুর মুহাম্মদ,কক্সবাজার:

কক্সবাজারের রামু উপজেলার পূর্ব মোহাম্মাদপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

এসময় উপস্থিত ছিলেন রামু উপজেলা ভূমি অফিসার স্বরূপ মহুরী, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শনিবার ( ৯ মে ) বেলা ১২টায় তিনি বিদ্যালয়টি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং পাঠদান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি শিক্ষার্থীদের উপস্থিতি, শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষা উপকরণের ব্যবহার, শিক্ষকদের পাঠদানের পদ্ধতি ও বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থা, শিক্ষার্থীদের বসার ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বিষয়েও গুরুত্বারোপ করেন।

এসময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনার অগ্রগতি সম্পর্কে জানতে চান। শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করার পরামর্শ দেন এবং ভবিষ্যতে দেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তাই শিক্ষার্থীদের আনন্দমুখর পরিবেশে পাঠদান নিশ্চিত করতে হবে।

পরিদর্শনের একপর্যায়ে প্রতিমন্ত্রী শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। তারা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও সম্ভাবনার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী এসব বিষয় গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। শিশুদের ঝরে পড়া রোধ, প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার এবং বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম চলমান রয়েছে।

এসময় তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদেরও সচেতন হওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন

রামুতে স্কুল পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আপডেট সময় : 05:56:45 pm, Sunday, 10 May 2026