Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন

  • Reporter Name
  • আপডেট সময় : 12:59:52 pm, Saturday, 9 May 2026
  • 107 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

চট্টগ্রামে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদনমূলক প্রতিষ্ঠান ‘অফিসার্স ক্লাব, চট্টগ্রাম’-এর নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত ২ মে ২০২৬, অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান বুধবার (৭ মে) ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরে নির্বাচিত সদস্যদের মধ্য থেকে গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬-২০২৯ মেয়াদের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে আলহাজ মো. নাসির উদ্দিন চৌধুরী সভাপতি এবং মোহাম্মদ জামাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত ২ মে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন। পরে ৭ মে দ্বিতীয় পর্যায়ের বৈঠকে নির্বাহী সদস্যদের সমর্থনে তাঁকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। তাঁর নির্বাচনের খবরে চট্টগ্রামের প্রশাসনিক, সামাজিক ও পেশাজীবী মহলে আনন্দের সাড়া পড়ে।
১৯৭৬ সালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ জামাল উদ্দিন। চাকরিজীবনের পাশাপাশি তিনি নিজেকে একজন নিবেদিত সমাজকর্মী হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন। সহকর্মীদের কাছে তিনি সৎ, বিনয়ী ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচিত।
কেসিদে ইনস্টিটিউটের সঙ্গে তাঁর সম্পৃক্ততা দীর্ঘদিনের। এর আগে তিনি প্রতিষ্ঠানটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া দি চিটাগাং কো-অপারেটিভ অফিসার্স সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি চট্টগ্রামস্থ চন্দনাইশ সমিতির সহসভাপতি হিসেবেও দায়িত্বে রয়েছেন। প্রশাসনিক ও সামাজিক বিভিন্ন সংগঠনে তাঁর সক্রিয় অংশগ্রহণ তাঁকে একটি সুপরিচিত মুখে পরিণত করেছে।
তাঁর সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে কেসিদে ইনস্টিটিউট আরও আধুনিক, গতিশীল ও সদস্যবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে।
উল্লেখ্য, কেসিদে ইনস্টিটিউট (অফিসার্স ক্লাব) বিভাগীয় কমিশনার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের মিনিস্টেরিয়াল অফিসারদের সমন্বয়ে গঠিত একটি ঐতিহ্যবাহী সেবামূলক প্রতিষ্ঠান। ১৯১৩ সালে তৎকালীন প্রথম ভারতীয় বংশোদ্ভূত বাঙালি বিভাগীয় কমিশনার স্বর্গীয় কে. সি. দে এই ক্লাব প্রতিষ্ঠা করেন। শতবর্ষ পেরিয়ে আজও প্রতিষ্ঠানটি প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য, সংস্কৃতি ও কল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এছাড়া সহ-সভাপতি হয়েছেন স্বদেশ শর্মা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— দয় শংকর সেন (যুগ্ম সাধারণ সম্পাদক), সৈয়দ মো. এরশাদ আলম (সাংগঠনিক সম্পাদক), মোহাম্মদ আলী (সংস্কৃতি ও বিনোদন সম্পাদক), রিয়াজ উদ্দিন আহমেদ (তথ্য সম্পাদক), নীলন বড়ুয়া (ক্রীড়া সম্পাদক), মুহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী (দপ্তর ও প্রচার সম্পাদক) এবং মো. আমির হোসেন (সাহিত্য ও পাঠাগার সম্পাদক)।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আবুল হাশিম, মো. কামাল হোসেন, মো. খোরশেদ আলম ও মো. আক্তার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র ও জুনিয়র সদস্যবৃন্দ, সাবেক নির্বাহী কমিটির সদস্য এবং নির্বাচন কমিশনের সদস্যরা।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ক্লাবের সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

কে সি দে ইনস্টিটিউট অফিসার্স ক্লাবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সাধারণ সম্পাদক হলেন সাবেক জেলা নাজির জামাল উদ্দিন

আপডেট সময় : 12:59:52 pm, Saturday, 9 May 2026