Dhaka , Wednesday, 4 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান

  • Reporter Name
  • আপডেট সময় : 07:08:07 pm, Friday, 8 May 2026
  • 131 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,

নেত্রকোণার দুর্গাপুরে ২০২৬ সালের হজযাত্রীদের সুষ্ঠু ও সুন্দরভাবে হজ পালনের লক্ষ্যে বিশেষ আলোচনা সভা ও দিকনির্দেশনামূলক অনুষ্ঠান আয়োজন করেছে স্বনামধন্য প্রতিষ্ঠান ‘মুসলিম হজ ট্যুরস এন্ড ট্রাভেলস’।
পবিত্র হজের প্রস্তুতি যখন শেষ পর্যায়ে, ঠিক সেই মুহূর্তে হাজীদের মানসিক ও ধর্মীয় প্রস্তুতিকে আরও বেগবান করতে দুর্গাপুর শাখা অফিসে এই সভার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ্ব আব্দুল কাদির জানান, এ বছর হাজীদের কষ্ট লাঘব এবং নির্বিঘ্নে ইবাদত সম্পন্ন করা নিশ্চিত করতে উন্নত আবাসন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানান হাজীদের জন্য পবিত্র কাবা চত্বর থেকে মাত্র ৫ মিনিটের হাঁটা দূরত্বে থ্রি-স্টার মানের হোটেলের ব্যবস্থা করা হয়েছে।
হজের বিশেষ ৫ দিন জামারা (শয়তানকে পাথর নিক্ষেপ স্থান) থেকে মাত্র ৫ মিনিটের হাঁটা দূরত্বে তাদের অবস্থানের ব্যবস্থা করা হয়েছে, যা হাজীদের ক্লান্তি কমাতে বিশেষ ভূমিকা রাখবে।
‘মুসলিম হজ ট্যুরস এন্ড ট্রাভেলস’-এর তত্ত্বাবধানে এ বছর মোট ১৬৯ জন হজযাত্রী পবিত্র মক্কা ও মদিনার উদ্দেশ্যে যাত্রা করছেন। সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে হজযাত্রীদের দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে, যার মধ্যে প্রথম গ্রুপটি ইতিপূর্বেই সৌদি আরবে পৌঁছে বর্তমানে মক্কায় অবস্থান করছেন। পুরো সফরজুড়ে হাজীদের সহায়তায় নিয়োজিত থাকবেন ৬ জন অভিজ্ঞ মুয়াল্লিম।
আলোচনা সভায় হজযাত্রীদের হজের নিয়ম-কানুন, আরকান-আহকাম এবং প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। সভার শেষ পর্যায়ে এজেন্সির পক্ষ থেকে হজযাত্রীদের হাতে প্রয়োজনীয় হজ সামগ্রী ও উপহার তুলে দেওয়া হয়।
এ সময় হজযাত্রীরা আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সহিহভাবে হজ পালনের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

দুর্গাপুরে ‘মুসলিম হজ ট্যুরস’-এর হজযাত্রীদের বিশেষ প্রশিক্ষণ ও উপহার প্রদান

আপডেট সময় : 07:08:07 pm, Friday, 8 May 2026