Dhaka , Sunday, 16 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ শ্রীপুরে কবি কাদের নেওয়াজের আঙিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলা শুরু রামগঞ্জে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বিএনপির দোয়া ও মিলাদ ঈদগাঁওয়ে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ মিথ্যা ভান করার চেয়ে সত্যকে বেছে নেওয়া জরুরি: প্রভা মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, ভাঙল ইনস্টাগ্রামের সর্বকালের রেকর্ড ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার হাসিনাকে যে বার্তা দিলেন সোহেল তাজ গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ইতালিতে স্বপ্নের সংসারে নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন সম্পন্ন ভরা মৌসুমেও ইলিশ নেই বিষখালীতে, দুশ্চিন্তায় জেলেপল্লি বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে রূপগঞ্জে দেবরের হাতে ভাবি খুন, দেবরসহ গ্রেফতার-৩ রূপগঞ্জে হত্যার দায়ে আক্তার হোসেন নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ দায়রা জজ আদালত রূপগঞ্জে দেবরের হামলায় ভাবী নিহত \ গ্রেফতার ৩ ‘বাংলাদেশ অ-১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এর প্রধান উপদেষ্টা গোলাম ফারুক খোকন মির্জাপুরে মাদক ও জুয়া বিরোধী সভা ও কনসার্ট অনুষ্ঠিত মির্জাপুরে বসতঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রামগঞ্জে কাউন্সিলর সহ দুই যুবলীগ নেতা গ্রেফতার মাদককে না বলতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে ডিসি জাহিদ কেওলা-ধূলিজুরা প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র বহালের দাবি, আখলের বাজারে প্রতিবাদ সভা দৃষ্টিপ্রতিবন্ধী আকাশ প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত হবে:- ডিসি জাহিদ হরিপুরে স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত। ঠিকানা বদলেও ৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা, নোয়াখালীতে সাবেক সেনা-নৌ সদস্যসহ ৭ জন গ্রেপ্তার আশুলিয়ায় বৈষম্যবিরোধী হত্যা মামলায় সাবেক ইউপি সদস্য ও আ.লীগ নেতা আনোয়ার হোসেন গ্রেপ্তার

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান

  • Reporter Name
  • আপডেট সময় : 07:05:12 pm, Friday, 8 May 2026
  • 57 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

নতুন প্রজন্মের রাজনৈতিক শক্তি এবং ‘জুলাই বিপ্লব’-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে গঠিত ‘জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’-তে চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সামাজিক অঙ্গনের প্রায় দেড় হাজার মানুষ আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রামের জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই গণ-অভ্যুত্থান হলে’ (৭ম তলা) এনসিপি চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত এক বিশেষ ও উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিশাল যোগদান পর্ব সম্পন্ন হয়।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দীনের সভাপতিত্বে এবং আরিফ মঈনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম অগ্রসেনানি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন এনসিপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী মীর শোয়াইব। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা জুলাই বিপ্লবের লক্ষ্য অর্জনে এবং আগামীর বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এনসিপি’র ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং চট্টগ্রামের সামগ্রিক উন্নয়ন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। হাসনাত আব্দুল্লাহ তাঁর বক্তব্যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও জনআকাঙ্ক্ষা পূরণে তরুণ প্রজন্মের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। নেতৃবৃন্দ বলেন, এই যোগদানের মাধ্যমে চট্টগ্রামে এনসিপি তাদের সাংগঠনিক ভিত্তি ও জনসমর্থন আরও সুসংহত করতে সক্ষম হলো।

এই অনুষ্ঠানে সমাজের সর্বস্তরের মানুষের এক স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরিলক্ষিত হয়। যাঁরা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ—বিশেষ করে চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তি, সামাজিক কর্মী, কবি, সাহিত্যিক এবং সাংস্কৃতিক কর্মী। এছাড়া এলডিপি, আপ বাংলাদেশ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত অনেক নেতাকর্মী তাঁদের পুরোনো রাজনৈতিক বলয় থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে যোগদান করেছেন।

যোগদান প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী সদস্য ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয় বলেন, “সারা দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে যোগদানের যে জোয়ার চলছে, তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগরেও আজ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের পরিচিত মুখসহ প্রায় দেড় হাজার সাধারণ নাগরিক আমাদের সঙ্গে যুক্ত হলেন। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন

চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড় হাজার মানুষের বিশাল যোগদান

আপডেট সময় : 07:05:12 pm, Friday, 8 May 2026