Dhaka , Wednesday, 15 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী

রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা

  • Reporter Name
  • আপডেট সময় : 01:43:39 pm, Wednesday, 6 May 2026
  • 36 বার পড়া হয়েছে

মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি,

নারায়ণগঞ্জ রূপগঞ্জের তারাব পৌরসভায় টেকসই নগর উন্নয়ন ও জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) সকালে তারাব পৌর মিলনায়তনে বিশ্ব ব্যাংকের অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘রেজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’এর আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌরসভার প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন RUTDP-এর প্রকল্প পরিচালক।

কর্মশালায় সূত্রে জানা যায়, দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোর সাথে উত্তর-পশ্চিম অঞ্চলের যোগাযোগ স্থাপনের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সক্ষম আধুনিক নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে চারটি বিশেষ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এগুলো হলোঃ- ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান, পৌরসভা ডেভেলপমেন্ট প্ল্যান এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান ।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, প্রথম পর্যায়ে বাংলাদেশের ৩৬টি জেলার ৮১টি পৌরসভা ও ৬টি সিটি কর্পোরেশনে এই কার্যক্রম পরিচালিত হবে। এর ফলে দেশের প্রায় ২ কোটি ১০ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন, যার অর্ধেকেরও বেশি নারী।

কর্মশালায় প্রকল্পের বলা হয়, তারাবসহ অন্তর্ভুক্ত এলাকাগুলোতে উন্নতমানের রাস্তা, ফুটপাত, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, সড়কবাতি, পাবলিক টয়লেট, বাজার ও বাস টার্মিনাল নির্মাণ করা হবে। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্পিং স্টেশন, সুপারমার্কেট, ব্রিজ ও কালভার্ট নির্মাণের মাধ্যমে নাগরিক সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। বিশেষ করে নারী ও শিশুদের জন্য নিরাপদ নগর পরিবেশ নিশ্চিত করতে এই প্রকল্পে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের প্রধান জেন্ডার স্পেশালিস্ট সাজেদা বেগম,নগর পরিকল্পনাবিদ তামান্না সালাম,সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এম.টি.এস মেহমুদ,পরিবেশ বিশেষজ্ঞ মোঃ হাসিবুল হক,পরিবেশ বিশেষজ্ঞ অরুন্মিতা প্রসাদ,তারাব পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা
মোঃ শরিফুল ইসলাম ভুঁইয়া,তারাব পৌরসভার পৌর নির্বাহী প্রকৌশলী আজিজুল হক,তারাব পৌরসভার পৌর সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেনসহ কাউন্সিলার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই প্রকল্প বাস্তবায়িত হলে তারাব পৌরসভা একটি আধুনিক ও মডেল শিল্পনগরী হিসেবে গড়ে উঠবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার

রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা

আপডেট সময় : 01:43:39 pm, Wednesday, 6 May 2026