Dhaka , Sunday, 16 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মৎস্যসম্পদ রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে  সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী সরাইলে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, জুতায় মিলল মরদেহ রামগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ- ২০২৬ এর উদ্বোধন ও সফল চাষীদের সম্মাননা প্রদান নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত অভিনেত্রী রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেফতার ভারত পাকিস্তান শ্রীলংকাকে ছাড়িয়ে বাংলাদেশের রেকর্ড আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশ আজকের মুদ্রার রেট: ১৬ আগস্ট ২০২৬ এ্যাব চট্টগ্রামের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন রামুতে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সংসদ সদস্য কাজল রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নূরুল করিম মধুপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা মধুপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা নেত্রকোণায় ৫ গুণীজন পেলেন সম্মাননা পদক ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির বড় ধরনের অভিযান: ঘাসের বস্তায় লুকিয়ে পাচারকালে ২১ লাখ টাকার ৭ হাজার ইয়াবা জব্দ সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু নারায়ণগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার ডবলমুরিংয়ে ১৫ আগস্টের আলোচনা সভা: সিইউজে সাংবাদিক হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদকসহ ১৫ জন আটক বেসরকারিভাবে জ্বালানি আমদানি: প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা আছে, এ বিষয়ে আমাদের কোন আপত্তি নেই: বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের মহাসচিব মুহাম্মদ এয়াকুব “প্রবাসী পল্লী” নিয়ে সিডিএ চেয়ারম্যান’র সাথে চট্টগ্রাম প্রবাসী ক্লাবের মতবিনিময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ধর্মপাশায় দোয়া ও মিলাদ মাহফিল ভাসমান পেয়ারার হাট ও ভাসমান সবজি ক্ষেত পরিদর্শন: নদী রক্ষা ও পরিবেশ সচেতনতায় ‘নদীবন্ধু সমাজ’-এর অনন্য উদ্যোগ

বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 03:11:08 pm, Saturday, 2 May 2026
  • 70 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

“কাভারিং আপরাইজিং ইন বাংলাদেশ অ্যান্ড নেপাল: ফটোগ্রাফার অন দ্য স্ট্রিট’’ শীর্ষক এক সেমিনার গত ৩০ এপ্রিল ২০২৬,বৃহস্পতিবার বেলা ১১টায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বশির জামাল। সেমিনারে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীন, ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্টস (এনএফপিজে), নেপালের সভাপতি প্রদীপ রাজ অন্ত, সিনিয়র ফটোসাংবাদিক এ বি এম রফিকুর রহমান এবং সিনিয়র সাংবাদিক কাজী রওনক হোসেনসহ অন্যান্য বিশিষ্টজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক সাইদ শাহীন।

স্বাগত বক্তব্যে ফারুক ওয়াসিফ বলেন, ফটোসাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ পেশা, যা বর্তমান সময়ে সামাজিক মাধ্যমে ‘পঞ্চম স্তম্ভ’ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি উল্লেখ করেন, গণআন্দোলনের সময় ফটোসাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ধারণ করে ইতিহাসকে দৃশ্যমান করেছেন।

মূল প্রবন্ধে বশির জামাল বলেন, ফটোজার্নালিজম হলো সত্য ও নিরপেক্ষ তথ্যকে ছবির মাধ্যমে উপস্থাপনের একটি শক্তিশালী মাধ্যম, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ নানা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাকে নথিভুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে আধুনিক প্রযুক্তির অগ্রগতির ফলে এ পেশা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। বিশেষ করে এআই-নির্ভর ভুয়া ছবি ও ডিপফেক প্রযুক্তির কারণে বিশ্বাসযোগ্যতা সংকট তৈরি হচ্ছে। পাশাপাশি নৈতিকতা, নিরাপত্তা ঝুঁকি, তথ্য বিভ্রান্তি এবং পেশাগত অনিশ্চয়তাও বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারের ফলে সাধারণ মানুষ দ্রুত ছবি ধারণ ও প্রচার করতে পারায় পেশাদার ফটোসাংবাদিকদের ওপর নতুন প্রতিযোগিতা তৈরি হয়েছে। এছাড়া আধুনিক ফটোসাংবাদিকদের এখন ছবি তোলার পাশাপাশি ভিডিও, অডিও ও লেখালেখির দক্ষতাও অর্জন করতে হচ্ছে।

আলোচনায় বক্তারা বাংলাদেশ ও নেপালের প্রেক্ষাপটে ফটোসাংবাদিকতার বর্তমান অবস্থা তুলে ধরে এ পেশার মানোন্নয়নে প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাগত মানদণ্ড নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আধুনিক প্রযুক্তি ফটোজার্নালিজমকে সহজ করলেও এর ফলে বিশ্বাসযোগ্যতা ও নৈতিকতার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এ কারণে কঠোর নীতিমালা প্রণয়ন এবং তথ্য যাচাই প্রক্রিয়া জোরদার করা অত্যন্ত জরুরি।

সেমিনারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রযোজনা এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ও পিআইবির সহযোগিতায় নির্মিত ‘শ্রাবণ বিদ্রোহ’ শীর্ষক প্রামাণ্যচিত্রসহ বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের সম্মুখীন হওয়া বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সেমিনারে বাংলাদেশ ও নেপালের প্রায় ৫০ জন ফটোসাংবাদিক অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মৎস্যসম্পদ রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান

বাংলাদেশ ও নেপালের গণআন্দোলন কাভারেজে ফটোসাংবাদিকদের ভূমিকা নিয়ে পিআইবিতে সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : 03:11:08 pm, Saturday, 2 May 2026