Dhaka , Saturday, 2 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা লালমনিরহাট ব্যাটালিয়নের সফল অভিযান: সীমান্তে ১২ কেজি গাঁজা ও বিপুল সিরাপ জব্দ দিনাজপুরে র‍্যাবের বড় মাদক উদ্ধার: ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ মদ ও ফেন্সিডিল জব্দ, গ্রেপ্তার ১ নরসিংদী রাস্তায় পড়ে থাকা এসএসসি পরীক্ষার ২৬৮ টি উত্তর পএ উদ্ধার গাইয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ। পাইকগাছায় লাইসেন্সবিহীন করাতকল ও বেকারিকে জরিমানা শরীয়তপুরে জেলেদের বকনা বাছুর বিতরণে অনিয়মের অভিযোগ, মানহীন বিতরণে ক্ষুব্ধ জেলেরা মাদকে জিরো টলারেন্স ঘোষিত আড়াইহাজারে মাদক নিয়ন্ত্রণে বড় বাধা পুলিশ ভবিষ্যতে মন্দিরের জন্য বরাদ্দ প্রদানে বিন্দুমাত্র অবহেলা করা হবে না,পুরোহিতদের সঙ্গে সাক্ষাতে ডেপুটি স্পিকার চট্টগ্রাম মা ও হাসপাতালে সন্তান সম্ভবা চিকিৎসকসহ কর্তব্যরত চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলার ঘটনায় ড্যাব চট্টগ্রাম এর প্রতিবাদ চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৯ সদস্যের সমন্বয় কমিটি গঠন রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু ৩৪৪ বোতল ফেনসিডিলসহ আটক: সারপুকুর ইউপি চেয়ারম্যানের ৫ বছরের জেল রামুতে বন্যহাতির আক্রমনে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু র‍্যাব ৭’র অভিযান এক লাখ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার:- প্রতিমন্ত্রী মীর শাহে আলম প্রবাসীদের জন্য প্রথম অনলাইন গণশুনানি, সমস্যার তাৎক্ষণিক সমাধানের নির্দেশ দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক সদরপুরে হত্যা চেষ্টা মামলায় বিতর্ক, আসামি তালিকা নিয়ে প্রশ্ন মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র রূপগঞ্জে মাদকসেবীদের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু কালবৈশাখীর তাণ্ডবে বিদ্যালয়ের চাল উড়ে গেল, পাঠদান নিয়ে অনিশ্চয়তা চাঁদাবাজির মামলায় সাবেক ইউপি সদস্যসহ ২ জন কারাগারে ভারতের বিদায়ী সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জনের সাথে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সৌজন্য সাক্ষাৎ পাইকগাছায় রাতে দোকান খোলা রাখায় জরিমানা পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ গণসচেতনতা বৃদ্ধি পেলে শব্দদূষণ প্রতিরোধ সম্ভব : বিভাগীয় কমিশনার নরসিংদী বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ শিট না আনায় ক্লাস থেকে বের করে দেয় শিক্ষক, প্যানিক অ্যাটাকে মেডিকেলে এক শিক্ষার্থী

 নেশন্স লিগে পাশাপাশি ব্রাজিল-আর্জেন্টিনা!

  • Reporter Name
  • আপডেট সময় : 01:20:15 am, Wednesday, 5 January 2022
  • 348 বার পড়া হয়েছে

 নেশন্স লিগে পাশাপাশি ব্রাজিল-আর্জেন্টিনা!

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।

 নেশন্স লিগে পাশাপাশি ব্রাজিল-আর্জেন্টিনা!

উয়েফা নেশন্স লিগের প্রথম আসরে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পর্তুগাল। স্পেনকে পরাস্ত করে দ্বিতীয় আসরের শিরোপা ঘরে তোলে ফ্রান্স। কেমন হয় যদি এই দলগুলোর পাশাপাশি ব্রাজিল-আর্জেন্টিনাও লড়াই করে এই প্রতিযোগিতার সেরা হতে? ফুটবলপ্রেমীদের জন্য সেটা হবে পরম পাওয়া।
২০১৮ সাল থেকে সদস্য দেশগুলোকে নিয়ে নেশন্স লিগ আয়োজন করছে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ইতোমধ্যে প্রতিযোগিতাটির দুটি আসর সম্পন্ন হয়েছে। তৃতীয় আসরের সূচিও ঘোষণা করা হয়েছে সম্প্রতি। আগামী ২০২২-২৩ মৌসুমে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর শেষে বড় ধরনের পরিবর্তন আসছে নেশন্স লিগে। ২০২৪ সাল থেকে ইউরোপ মহাদেশের ৫৫ দলের পাশাপাশি ব্রাজিল-আর্জেন্টিনাসহ দক্ষিণ আমেরিকা মহাদেশের ১০ দল একত্রে প্রতিদ্বন্দ্বিতা করবে এই লিগে। উয়েফার সহ-সভাপতি এবং পোল্যান্ডের সাবেক ফুটবলার জিবিনিউ বোনিয়েক খবরটি নিশ্চিত করেছেন।
গত সেপ্টেম্বরে নিজেদের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ঘোষণা দেয় উয়েফা ও দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। নারী ফুটবল, ফুটসাল, যুব ফুটবল, রেফারি বিনিময় ও প্রযুক্তিগত প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে চুক্তি স্বাক্ষর করে তারা। তারই ধারাবাহিকতায় ব্রাজিল-আর্জেন্টিনাসহ কনমেবলের সদস্য দলগুলো খেলবে নেশন্স লিগে। গতপরশু রাতে ক্রীড়া বিষয়ক স্প্যানিশ গণমাধ্যম মার্কা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পোলিশ সংবাদমাধ্যম মেকজিকিকে দেওয়া সাক্ষাৎকারে বোনিয়েক বলেছেন, ‘আমরা কনমেবলের সঙ্গে একটি বৈঠক করেছি। ২০২৪ সাল থেকে দক্ষিণ আমেরিকা মহাদেশের দলগুলো নেশন্স লিগে যোগ দিবে।’
দক্ষিণ আমেরিকার দলগুলো যোগ দিলেও নেশন্স লিগ আয়োজিত হবে ইউরোপের বিভিন্ন ভেন্যুতেই। বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল খেলবে ‘এ’ লিগে। আর বাকি চার দল অংশ নেবে ‘বি’ লিগে। ‘সি’ ও ‘ডি’ থাকবে আগের মতোই।
রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ছাড়া কনমেবলের বাকি আট সদস্য দেশ হলো উরুগুয়ে, প্যারাগুয়ে, চিলি, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, বলিভিয়া ও পেরু।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের আয়োজনে হুমায়ূন মেলা ১৪৩৩ সম্পন্ন

 নেশন্স লিগে পাশাপাশি ব্রাজিল-আর্জেন্টিনা!

আপডেট সময় : 01:20:15 am, Wednesday, 5 January 2022