
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক সমাবেশ করেছেন ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং। সোমবার উপজেলার তারাব পৌরসভার রূপসী প্রিমা টাওয়ারে ডাচ ব্যাংকের এজেন্ট মনি এন্টারপ্রাইজের উদ্যোগে এ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন,ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর রূপগঞ্জ উপজেলার সিনিয়র সেলস্ ম্যানেজার শাখাওয়াত হোসেন,ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট মনি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহজালাল, রূপগঞ্জের মাস্টার এজেন্ট নূরুে আলম, মোকাররম হোসেন জুয়েল, মো: সুমন,খোরশেদ আলম, মোহাম্মদ আল-আমীন, ফিরোজ পাটোয়ারী, রাজন সরকার ,মহসিন, মামুন, সোহেলসহ অনেকে।
























