Dhaka , Sunday, 26 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠিত  সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে ঝালকাঠির রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত লালমনিরহাটে শিক্ষার্থীদের শিক্ষায় উদ্বুদ্ধ করছে ১৫ বিজিবি: মোগলহাটে শিক্ষা উপকরণ বিতরণ রাউজানে বাবলু হত্যাকাণ্ডে জড়িত এজাহারনামীয় ০২ আসামী গ্রেফতার পূর্ব শত্রুতার জেরে নৃশংসভাবে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন। নেত্রকোণায় এমপি মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ ভাঙন কবলিত এলাকা রক্ষায় ব্যয় নয়, মানুষের জীবনই অগ্রাধিকার: পানি সম্পদ প্রতিমন্ত্রী নদী ভাঙ্গন নিয়ে অনেক রাজনীতি হয়, আমরা রাজনীতি করতে আসিনি: মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শরীয়তপুরের ভেদরগঞ্জে সিএসএসের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ইশিকার স্বপ্ন হারাবে না টাকার অভাবে রাঙ্গামাটির বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পতেঙ্গায় বিরোধপূর্ণ জমি দখলের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দেয়াল নির্মাণের চেষ্টা ঐতিহাসিক লালদীঘির ময়দানে জব্বারের বলি খেলার ১১৭ তম আসর পরিদর্শনে সিএমপি কমিশনার.. রূপগঞ্জে বালু নদীর উপর কেওডালা সেতুর নির্মান কাজের উদ্বোধন সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার চবির প্রাঙ্গণে জ্ঞানের আলোকশিখা, কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ

 সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় : 04:10:44 pm, Sunday, 26 April 2026
  • 2 বার পড়া হয়েছে

গিয়াস রনি, নোয়াখালী প্রতিনিধি,

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বালুবাহী অবৈধ ড্রাম ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আরও ৩জন আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতার বাজারের দক্ষিণে মৌলভী পাড়া এলাকার চেয়ারম্যানঘাট টু সোনাপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ জহির (৪৬) লক্ষীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের চর ডাক্তার গ্রামের লাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১২টার দিকে একটি সিএনজি চালিত অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে জেলা শহর মাইউজদীর সোনাপুর থেকে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। যাত্রা পথে উপজেলার চরবাটা ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার চেয়ারম্যানঘাট-সোনাপুর  আঞ্চলিক সড়কে পৌঁছালে বিপরীত মুখি একটি বালুবাহী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজির যাত্রী জহির ঘটনাস্থলেই মারা যায়। এছাড়াও তিন সিএনজি যাত্রী গুরুত্বর আহত হয়।

স্থানীয়দের অভিযোগ, নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের গাইড ওয়াল নির্মাণ কাজের সামগ্রী বালু ও কিছু পিলার সড়কের পূর্ব পাশে স্তুুপ করে রাখা হয়েছে। সড়কের পাশে বালুর স্তুপে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। প্রতিবছরই এ স্থানে একাধিক দুর্ঘটনা ঘটছে। এ স্থানে ছোট বড় মিলিয়ে ২০টি দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ৫জন নিহত হয়।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ সরকার বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়। যে গাড়ি দিয় সিএনজিকে চাপা দেওয়া হয় সেই ট্রাক সনাক্তের চেষ্টা করছে পুলিশ। তবে উত্তেজিত জনতা একটি বালু বহনকারী ড্রাম ট্রাক আটক করে ভাঙচুর করে। সড়ক জনপথ বিভাগের মালামাল সড়কে থাকার বিষয়টি আমার জানা নেই। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠিত

 সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু

আপডেট সময় : 04:10:44 pm, Sunday, 26 April 2026