Dhaka , Thursday, 11 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পদ্মানদীতে স্পিডবোটের ইঞ্জিল ডাকাতি- যাত্রীকে কুপিয়ে জখম- আতঙ্কে নৌযান চালকরা। ঝরে পড়াদের হাতে নিয়োগপত্র, আলো ছড়ালেন ডিসি জাহিদ প্রশিক্ষণ শেষে চাকরি, ঝরে পড়াদের পাশে মানবিক ডিসি জাহিদ নড়িয়া থানায় যানবাহন সংকট, সামাজিক মাধ্যমে আলোচনায় বিএনপি নেতার পোস্ট ক্রীড়াবান্ধব উদ্যোগ: পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল বিতরণ চট্টগ্রামের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে প্রকল্প নেয়া হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের পটিয়া প্রেস ক্লাবে সাংবাদিকের ওপর হামলা অভিযোগ দক্ষিণ মিঠাছড়ির চাইন্দা ঘোনারপাড়ায় ঝুঁকিপূর্ণ কালভার্ট, বর্ষার আগেই সংস্কারের দাবি রূপগঞ্জে বিপুল পরিমাণ মাদক দ্রব্যসহ ৬ মাদক কারবারি গ্রেফতার ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সরাইলে মায়ের নেতৃত্বে পুত্র হত্যাকারীদের বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত  বাবার জন্য খাবার নিয়ে গিয়ে মেঘনায় নিখোঁজ শিশু শরীয়তপুরে গৃহবধু কনিকা হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের দাবিতে মানববন্ধন জাজিরায় দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে পুরুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে: গবেষণা বিশ্বকাপ ২০২৬: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা? সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সোনাইমুড়ী থানার ওসি প্রত্যাহার

  • Reporter Name
  • আপডেট সময় : 08:54:46 pm, Tuesday, 4 January 2022
  • 209 বার পড়া হয়েছে

সোনাইমুড়ী থানার ওসি প্রত্যাহার

নোয়াখালী প্রতিনিধি।।

তিন যুবককে অস্ত্রসহ আটক করে থানা থেকে ছেড়ে দেওয়ার অভিযোগে নোয়াখালীর সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত (ওসি) তহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছে হারুন অর রশীদ।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে একই দিন সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয় থেকে এক অফিস আদেশে বিষয়টি উল্লেখ করা হয়।

প্রত্যাহারের অফিস আদেশে উল্লেখ করেছে, নির্বাচন কমিশন ও পুলিশ সদরদফতরের নির্দেশে সোনাইমুড়ী থানার ওসি তহিদুল ইসলামকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পুলিশ পরিদর্শক হারুন-অর-রশিদকে সোনাইমুড়ী থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

নির্বাচন কমিশনের এক প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচনকালীন প্রশাসনিক কারণে সোনাইমুড়ী থানার ওসিকে প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। তাকে ওই দায়িত্ব থেকে প্রত্যাহার করে তার স্থলে একজন উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করে নির্বাচন সচিবালয়কে জানাতে বলেছে।

উল্লেখ্য, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার বজরা এলাকা থেকে একটি অস্ত্রসহ তিন যুবককে আটক করে থানার নিয়ে আসে সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এএসআই) গাজী সোহেল রানাসহ পুলিশের একটি টহল দল।এরপর স্থানীয় একাধিক ব্যক্তি বিষয়টি নিয়ে ওসির সঙ্গে দেনদরবার করে ভোর পাঁচটার দিকে আটক যুবকদের থানা থেকে ছাড়িয়ে নেয়। অভিযোগ পেয়ে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

পদ্মানদীতে স্পিডবোটের ইঞ্জিল ডাকাতি- যাত্রীকে কুপিয়ে জখম- আতঙ্কে নৌযান চালকরা।

সোনাইমুড়ী থানার ওসি প্রত্যাহার

আপডেট সময় : 08:54:46 pm, Tuesday, 4 January 2022