Dhaka , Monday, 3 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
​পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও যানবাহনসহ গ্রেফতার ১, পলাতকদের খোঁজে তৎপরতা মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়াতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন ইউএনও জিল্লুর রহমান রামুতে ইট প্রস্তুতকারক সমিতির নতুন কমিটি গঠন; সভাপতি রফিক, সম্পাদক জামাল লোহাগাড়ায় সাদিয়া-ইভার প্রাইভেটকারে গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ইয়াবা; আটক ৪ রূপগঞ্জের নারী শিক্ষার প্রাণকেন্দ্র সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান পাইকগাছায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা জন্মভূমি পাইকগাছায় পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে কুকুরের আক্রমনে আহত -৩, আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী পটিয়া থানা পুলিশের দুর্ধর্ষ অভিযান; ০৪টি চোরাই সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা চক্রের ০৩ সদস্য গ্রেফতার আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক:- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে এক দিনের জন্যও দুদক স্বাধীনভাবে কাজ করেনি: সাবেক রাবি উপাচার্য কাউখালীতে কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস চরভদ্রাসনের নবাগত ইউএনওর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরে বিজিএসের উদ্যোগে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন ছাত্র জনতার বিপ্লবের প্রতিফলন এদেশের মানুষ এখনো পায়নি: রামগঞ্জে জুলাই যোদ্ধা সানজিদা চৌধুরী এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ইসলাম নোয়াখালীতে সমাবেশের নামে উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন; সরকারের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি নৈতিক ও মানবিক জাতি গঠনের মূল ভিত্তি হলো সুশিক্ষা: এমপি জহিরুল দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি বিশ্বকাপ ট্রফি বিক্রি করে বিতর্কের মুখে ফ্রান্সের ফুটবলার যমজ কনে, যমজ বর, যমজ পুরোহিত, যমজ সহকারী – সম্পন্ন হলো ‘ঐতিহাসিক’ এক বিয়ে হু হু করে বাড়ছে কাঁচামরিচের দাম ‘জৈন্তাপুরে পাটওয়ারীর গাড়িবহরকে কড়া নিরাপত্তায় সীমান্ত পার করে দেওয়া হয়’ — হামলার দাবি নাকচ ওসির বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার

সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে:- চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ্ব ফ্লাইটের উদ্বোধনকালে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি

  • Reporter Name
  • আপডেট সময় : 10:57:19 am, Monday, 20 April 2026
  • 57 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, সবার আগে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। দেশের স্বার্থকে সর্বদা সমুন্নত রেখে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।

রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হতে সৌদি আরবের জেদ্দাগামী প্রথম হজ্ব ফ্লাইটের হজ্বযাত্রীদের নিজ হাতে শুভেচ্ছাস্বরূপ হজ্ব উপকরণ বিতরণ শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আয়োজিত প্রথম হজ্ব ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হজ্ব যাত্রীদের উদ্দেশে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি এসব কথা বলেন।

হজ্বযাত্রীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি হজ্ব ফ্লাইট যাত্রীদের উদ্দেশে আরও বলেন, আপনারা সৌদি আরবের পবিত্র ভূমিতে গিয়ে নিজেদের পরিবার ও দেশবাসীর জন্য দোয়া করবেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ যাতে বন্ধ হয় এবং বিশ্বজুড়ে শান্তি ফিরে আসে, সেই প্রার্থনা করবেন। প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের নেতৃত্বে বাংলাদেশকে একটি সম্প্রীতির, বৈষম্যহীন এবং উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ার যে পরিকল্পনা আমরা নিয়েছি, তা যেন সফল হয়—সেজন্য আপনারা বিশেষ মোনাজাত করবেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নিজ হাতে ৪১৯ জন হজ্বযাত্রীর মাঝে আতর, তসবিহসহ হজ্ব পালনের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন। তিনি উপস্থিত সকলকে আশ্বস্ত করে বলেন, হজ্বযাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সরকার কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। উল্লেখ্য, এ বছর চট্টগ্রাম থেকে মোট ১৬টি ফ্লাইটে ৫,৬৭৫ জন হজ্বযাত্রী সৌদি আরব গমন করবেন।

প্রতিমন্ত্রী দেশের জনগণের স্বস্তি, শান্তি ও নিরাপত্তার জন্য দোয়া চেয়ে বলেন, আল্লাহ যেন দুনিয়াবি সকল মুসিবত থেকে বাংলাদেশ ও বাংলাদেশীদের রক্ষা করেন এবং প্রতিটি হজ্বযাত্রী যেন সুস্বাস্থ্য নিয়ে নিরাপদে হজ পালন শেষ করে দেশে ফিরতে পারেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আয়োজিত এই অনুষ্ঠানে চট্টগ্রাম বিমান ব্যবস্থাপক আল মামুন-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

​পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও যানবাহনসহ গ্রেফতার ১, পলাতকদের খোঁজে তৎপরতা

সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে:- চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ্ব ফ্লাইটের উদ্বোধনকালে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি

আপডেট সময় : 10:57:19 am, Monday, 20 April 2026