Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ওয়াসায় ২৩ বছরেও বাস্তবায়ন হয়নি বেগম জিয়া কর্তৃক ভিত্তি প্রস্তর স্থাপন করা প্রকল্প

  • Reporter Name
  • আপডেট সময় : 06:30:44 pm, Sunday, 19 April 2026
  • 162 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম ওয়াসার দীর্ঘসূত্রতার কারণে বিগত ২৩ বছরেও বাস্তবায়ন হয়নি বেগম খালেদা জিয়া কর্তৃক ভিত্তিপ্রস্তর স্থাপন করা প্রকল্পগুলো। এর মধ্যে অন্যতম প্রকল্প ছিল চট্টগ্রামের পানি সংকট নিরসনে গৃহীত বিভিন্ন প্রকল্প।

বেগম জিয়ার সরকারের আমলে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও, পরবর্তী সরকারগুলোর সময়ে প্রকল্পগুলোর বাস্তবায়ন স্থবির হয়ে পড়ে।

চট্টগ্রাম ওয়াসার নানা প্রশাসনিক জটিলতা এবং আর্থিক সীমাবদ্ধতার কারণে এই প্রকল্পগুলো দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে ঝুলে আছে। এই দীর্ঘ বিলম্বের ফলে চট্টগ্রামের বাসিন্দারা দীর্ঘ সময় ধরে পানির তীব্র সংকটে ভুগছেন।

এই ধরনের প্রকল্পগুলোর বাস্তবায়ন না হওয়া চট্টগ্রামের মতো একটি ঘনবসতিপূর্ণ শহরে পানি ব্যবস্থাপনার উপর দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব ফেলছে।

সূত্রে জানা যায়, চট্টগ্রাম ওয়াসার মোহরা পানি শোধনাগার প্রকল্প পেইজ-২ নামে বিগত চার দলীয় জোট সরকার আমলে ০৬ নভেম্বর ২০০৩ ইং সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মোহরা পানি শোধনাগার পেইজ-২ এর ভিত্তিপ্রস্তাব স্থাপন করেন। অদ্যাবধী এই প্রকল্প আর বাস্তবায়ন হয়নি।
বিগত চার দলীয় জোট সরকারের অর্থ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের টানাপোড়নে প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থের ছাড় না হওয়ায় সেই সময়ে কাজ শুরু করা সম্ভব হয়নি।

১/১১ সেনা সমর্থিত সরকার এবং বিগত আওয়ামী সরকার আমলে শুধুমাত্র বেগম খালেদা জিয়া ভিত্তি প্রস্তর স্থাপন করার কারণে এই প্রকল্প আর আলোর মুখ দেখেনি। অথচ বিগত আওয়ামী সরকার আমলে ৩/৪ টা পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন করলেও শুধুমাত্র বেগম খালেদা জিয়ার নামপলক থাকার কারণে এই প্রকল্পের বাস্তবায়ন হয়নি।

প্রকল্পের অবকাঠামো নির্মাণের জায়গা থাকা স্বত্ত্বেও এবং হালদা নদী থেকে পানি সংগ্রহ করার সুবর্ণ সুযোগ থাকার পরেও এটি বাস্তবায়ন করেনি। অযত্ন আর অবহেলায় পড়ে আছে বেগম খালেদা জিয়ার হাতে ভিত্তি প্রস্তর স্থাপন করা নামপলক।

এই প্রসঙ্গে চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের সিনিয়র সহসভাপতি কাজী মহিন উদ্দিন মানিক বলেন, বিগত আওয়ামী সরকার আমলে আমাকে হয়রানীমূলক বদলী করে মোহরা বিভাগে পাঠানোর পর আমি প্রাণপন চেষ্টা করে আমার মাতৃতুল্য নেত্রীর নামপলক ভাঙ্গতে দিই নাই এবং নেত্রীর নিজ হাতে রোপন করা আমগাছটাও যত্ন করেছি। স্বপ্ন ছিল দল ক্ষমতায় আসলে এই প্রকল্প বাস্তবায়ন হবে।

আমি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী ও অর্থ মন্ত্রীর কাছে বিনীত আবেদন ও দাবী জানাই- মোহরা পানি শোধনাগার প্রকল্প পেইজ-২ অবিলম্বে বাস্তবায়ন করে চট্রগ্রাম মহানগরের পানির ঘাটতি/ চাহিদা পূরণ করতে এবং বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জোর দাবী জানাচ্ছি।

এ ব্যাপারে জানার জন্য ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদুল আলম’কে ফোন দিলে তিনি জানান,
আসলে মোহরা পেজ-২ এটা আপনার আমি জয়েন করার আগের ঘটনা!
আমি জয়েন করছি ২০০৪ সালের মাঝামাঝিতে। তো এটা এর আগে ২০০৩ সালে এটা মানে কি কারণে জানি বন্ধ হয়ে গেছে,, আমরা ওখানে কাজ করতেছি,কাজের জন্য আরও দুই বছর আগে দ্বিতীয় ধাপ করার জন্য আমরা দুই বছর আগে পিডিপিপি করে ঐটা আমাদের ইআরডিতে পাঠাইছি। ইআরডি আবার সেটা ইডিসিএফকে দিয়েছে। ইডিসিএফ কোরিয়ান এক্সিম ব্যাংক ফান্ডেড প্রজেক্ট।ওরা এই জুলাই-আগস্টের দিকে ফিজিবিলিটি স্টাডি করার জন্য আসবে। অনেকদিন হয়ে গেছে ফিজিবিলিটি স্টাডি করে তারপর তারা ফান্ডিং করবে। এই জুলাই-আগস্টের মধ্যে আমাদের জানিয়েছে যে ওরা ফিজিবিলিটি স্টাডি করার জন্য আসবে।

এবিষয়ে জানতে ওয়াসা’র এম ডি(ভারপ্রাপ্ত) মনোয়ারা বেগম’কে একাধিকবার কল করে ও পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

চট্টগ্রাম ওয়াসায় ২৩ বছরেও বাস্তবায়ন হয়নি বেগম জিয়া কর্তৃক ভিত্তি প্রস্তর স্থাপন করা প্রকল্প

আপডেট সময় : 06:30:44 pm, Sunday, 19 April 2026