
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স স্কুলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম।
চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে ৯৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের সৎ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি পরীক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
























