Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সরাইলে নুরু আলী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 05:25:21 pm, Saturday, 18 April 2026
  • 108 বার পড়া হয়েছে

আব্বাস উদ্দিন,

ব্রাহ্মণবাড়িয়া জেলার  সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকায় চাঞ্চল্যকর ও নৃশংস নুরু আলী মিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজপথ।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬ইং) বিকেলে কালিকচ্ছ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎‎হত্যাকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানিয়ে এলাকাটি এখন বিচারপ্রার্থীদের স্লোগানে মুখরিত।
‎
‎মানববন্ধনে বক্তারা বলেন, নুরু আলী মিয়াকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা সভ্য সমাজে কল্পনা করা যায় না।  ঘটনার পর বেশ কিছু সময় অতিবাহিত হলেও মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকা অত্যন্ত উদ্বেগজনক।
‎‎ বক্তারা প্রশাসনের প্রতি আল্টিমেটাম দিয়ে বলেন,খুব দ্রুত সময়ের মধ্যে যদি সকল আসামিকে গ্রেফতার করা না হয়, তবে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
‎
‎সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন: মোঃ মনিরুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক, কালিকচ্ছ ইউনিয়ন বিএনপি, আতিকুর রহমান হেলো মিয়া, জয়েন্ট সেক্রেটারি, কালিকচ্ছ ইউনিয়ন বিএনপি, মোঃ মজিবুর রহমান, সাবেক মেম্বার, মোঃ সেলিম মিয়া, সহ-দপ্তর সম্পাদক, কালিকচ্ছ ইউনিয়ন বিএনপি, মোঃ দুলাল মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী, কালিকচ্ছ বাজার, মোঃ সেলিম বক্স, বিশিষ্ট ব্যবসায়ী এবং মাওলানা মোঃ আল-আমিন, মনিরভাগ জামে মসজিদ।
‎
‎বক্তারা বিশেষ করে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, নিরীহ নুরু আলী মিয়ার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অপরাধীরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। বক্তারা অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।
‎
‎মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল কালিকচ্ছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নিহতের স্বজনসহ কয়েকশ এলাকাবাসী অংশগ্রহণ করেন। সকলের চোখে-মুখে ছিল স্বজন হারানোর বেদনা আর বিচার পাওয়ার আকুলতা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

সরাইলে নুরু আলী হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : 05:25:21 pm, Saturday, 18 April 2026