Dhaka , Monday, 17 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কলমাকান্দায় ৬ দফা দাবিতে উত্তাল সড়ক, দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন নেত্রকোণার দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান জাল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের রহস্য উদঘাটন, চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে ৪ সদস্য গ্রেফতার মৎস্যসম্পদ রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে  সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী সরাইলে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, জুতায় মিলল মরদেহ রামগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ- ২০২৬ এর উদ্বোধন ও সফল চাষীদের সম্মাননা প্রদান নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত অভিনেত্রী রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেফতার ভারত পাকিস্তান শ্রীলংকাকে ছাড়িয়ে বাংলাদেশের রেকর্ড আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশ আজকের মুদ্রার রেট: ১৬ আগস্ট ২০২৬ এ্যাব চট্টগ্রামের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন রামুতে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সংসদ সদস্য কাজল রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নূরুল করিম মধুপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা মধুপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা নেত্রকোণায় ৫ গুণীজন পেলেন সম্মাননা পদক ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির বড় ধরনের অভিযান: ঘাসের বস্তায় লুকিয়ে পাচারকালে ২১ লাখ টাকার ৭ হাজার ইয়াবা জব্দ সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু নারায়ণগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

তুরাগের আকস্মিক পানি বৃদ্ধি রুখে কৃষকের স্বস্তি: রাতভর বাঁধ নির্মাণে রক্ষা পেল হাজারো বিঘা ফসল

  • Reporter Name
  • আপডেট সময় : 05:17:37 pm, Wednesday, 15 April 2026
  • 132 বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত,

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নে তুরাগ নদীর আকস্মিক পানি বৃদ্ধি থেকে হাজারো বিঘা উপশী ফসল রক্ষা পেয়েছে স্থানীয় উদ্যোগে নির্মিত জরুরি বাঁধের মাধ্যমে। মঙ্গলবার বিকেলে পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিলে দ্রুত পদক্ষেপ নেন বোয়ালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন খান।

স্থানীয় সূত্রে জানা যায়, রঘুনাথপুর ত্রিমোহনা এলাকায় গোয়ালীয়া নদীর উপর অস্থায়ী বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এতে বোয়ালী, রঘুনাথপুর, সিকদারচালা, নলুয়া, শ্রীপুর, গাছবাড়ী, বহেরাতলী, নাবিরবহর ও ফুলবাড়ীয়া এলাকাসহ গোয়ালীয়া নদীর দুই পাশের প্রায় ৬ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত উপশী ফসল সাময়িকভাবে রক্ষা পেয়েছে।

চেয়ারম্যান আফজাল হোসেন খান জানান, স্থানীয় কৃষকদের মাধ্যমে পরিস্থিতির খবর পেয়ে তিনি দ্রুত উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে ইউনিয়নের কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে জরুরি ভিত্তিতে দুটি এক্সকাভেটরের ব্যবস্থা করা হয় এবং নদীর দুই পাশ থেকে মাটি ভরাট করে বাঁধ নির্মাণ কাজ শুরু করা হয়।

তিনি আরও বলেন, জ্বালানি সংকট থাকা সত্ত্বেও স্থানীয় কৃষক ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় রাতভর কাজ চালিয়ে অবশেষে বাঁধ নির্মাণ সম্পন্ন করা সম্ভব হয়। এতে করে সম্ভাব্য বড় ধরনের ফসলহানির হাত থেকে কৃষকরা রক্ষা পান।

স্থানীয় কৃষকরা এই উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বলে উল্লেখ করে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

তুরাগের আকস্মিক পানি বৃদ্ধি রুখে কৃষকের স্বস্তি: রাতভর বাঁধ নির্মাণে রক্ষা পেল হাজারো বিঘা ফসল

আপডেট সময় : 05:17:37 pm, Wednesday, 15 April 2026