
মোঃ সুমন হোসেন,
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ইমা (১৪) নামের এক কিশোরী ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন সাওঘাট এলাকার রফিক মীরের বাড়িতে এ ঘটনা ঘটে। ইমা (১৪) সুনামগঞ্জ জেলা, শান্তিগঞ্জ থানা, নোয়াখালী বাজার, তেরোহাল উত্তর পাড়া এলাকার রইচ মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান ইমা সাওঘাট নান্নু স্পিনিং মিলে চাকরি করতেন তার বাবা রইচ মিয়া একই এলাকার গ্রামটেক গার্মেন্টসে চাকুরী করতেন। উল্লেখ্য রইচ মিয়া স্বপরিবার গত পহেলা এপ্রিল থেকে সাওঘাট রফিকুল মীরের বাড়িতে ভাড়া থেকে চাকরি করে আসছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ইমা নিজ ঘরে একা ছিল। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে বাড়ির অন্যান্য সদস্যরা ভুলতা পুলিশ বাড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এবং ঘরের দরজা বন্ধু দেখতে পেয়ে গ্রিল কেটে ঘরে ঢুকে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
রূপগঞ্জ থানার ভুলতা ফাঁড়ির এসআই আনোয়ার হোসাইন জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্তের অপেক্ষায়।

























