Dhaka , Monday, 3 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান ​পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও যানবাহনসহ গ্রেফতার ১, পলাতকদের খোঁজে তৎপরতা মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়াতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন ইউএনও জিল্লুর রহমান রামুতে ইট প্রস্তুতকারক সমিতির নতুন কমিটি গঠন; সভাপতি রফিক, সম্পাদক জামাল লোহাগাড়ায় সাদিয়া-ইভার প্রাইভেটকারে গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ইয়াবা; আটক ৪ রূপগঞ্জের নারী শিক্ষার প্রাণকেন্দ্র সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান পাইকগাছায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা জন্মভূমি পাইকগাছায় পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে কুকুরের আক্রমনে আহত -৩, আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী পটিয়া থানা পুলিশের দুর্ধর্ষ অভিযান; ০৪টি চোরাই সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা চক্রের ০৩ সদস্য গ্রেফতার আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক:- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে এক দিনের জন্যও দুদক স্বাধীনভাবে কাজ করেনি: সাবেক রাবি উপাচার্য কাউখালীতে কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস চরভদ্রাসনের নবাগত ইউএনওর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরে বিজিএসের উদ্যোগে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন ছাত্র জনতার বিপ্লবের প্রতিফলন এদেশের মানুষ এখনো পায়নি: রামগঞ্জে জুলাই যোদ্ধা সানজিদা চৌধুরী এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ইসলাম নোয়াখালীতে সমাবেশের নামে উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন; সরকারের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি নৈতিক ও মানবিক জাতি গঠনের মূল ভিত্তি হলো সুশিক্ষা: এমপি জহিরুল দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি বিশ্বকাপ ট্রফি বিক্রি করে বিতর্কের মুখে ফ্রান্সের ফুটবলার যমজ কনে, যমজ বর, যমজ পুরোহিত, যমজ সহকারী – সম্পন্ন হলো ‘ঐতিহাসিক’ এক বিয়ে

বর্ণিল আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবে পহেলা বৈশাখ উদযাপন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:39:09 pm, Tuesday, 14 April 2026
  • 51 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ-১৪৩৩। এ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রেস ক্লাবে গান, নৃত্য, আড্ডা, কবিতা আবৃত্তি সহ সাংস্কৃতিক পরিবেশনা এবং পহেলা বৈশাখের চিরায়ত মাটির সানকিতে পান্তা ভাতের সাথে মাছ ফ্রাই, শুঁটকি, টমেটো, কাচা মরিচভর্তাসহ হরেক রকমের বৈচিত্র্যময় আয়োজন।

দুপুর ১২টায় ক্লাবের ভিআইপি লাউঞ্জে বৈশাখী টিভির ব্যুরো প্রধান ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক ও প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির কাছে শুধুই নতুন বছরের শুরু নয়, এটি নিজের অস্তিত্ব ও আত্মপরিচয়কে পুনরায় উচ্চারণের দিন। এটি যেমনি আনন্দের দিন, ঠিক তেমনিভাবে নিজের শিকড়কে অনুভব করার দিনও। বাঙালির এই চিরায়ত মিলনমেলায় আজ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শামিল হয়েছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নতুন শপথে।

অনুষ্ঠানে পূর্বকোণের সাবেক সাহিত্য সম্পাদক কবি স্বপন দত্ত বলেন, প্রেস ক্লাবের আজকের আয়োজনে এসে আমার শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে গেল। আমি অত্যন্ত আনন্দিত ও উৎপুল্ল। বছরের এই শুভক্ষণে সকলের জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করছি। পাশাপাশি ঐক্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা করছি।

এতে দৈনিক ইত্তোফাক পত্রিকার সিনিয়র রিপোর্টার আবদুল ওয়াজেদ বলেন, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করে নিতে প্রেস ক্লাবের এই আয়োজন আমাকে মুগ্ধ করেছে। আগামীতে এধরনের আয়োজন অব্যাহত থাকুক এমন প্রত্যাশা করছি।

এসময় আরও বক্তব্য রাখেন, টাইমস অব বাংলাদেশের ব্যুরো প্রধান ও সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার ও অর্থ সম্পাদক আবুল হাসনাত, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান মজুমদার নাজিম, একাত্তর টিভির ব্যুরো প্রধান ও কার্যকরী সদস্য সাইফুল ইসলাম শিল্পী, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, বিএফইউজের সাবেক নির্বাহী সম্পাদক ও ক্রীড়া সম্পাদক মো. রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (টিসিজেএ) সভাপতি এনামুল হক, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান ও সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক হাসান মুকুলসহ অন্যরা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক পূর্বদেশের বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল, সিনিয়র সদস্য শাহ আজম, মো. নুরুদ্দীন, সুচন্দা নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য সরোজ আহমেদ, মুহাম্মদ আজাদ, কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার ফারুক মুনির, মানবজমিনের ব্যুরো প্রধান জালাল উদ্দিন রুমি, দৈনিক কর্ণফুলীর বার্তা সম্পাদক জামাল উদ্দিন হাওলাদার, আবু তাহের মো. তোহা, এটিএন নিউজের চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ, জনকণ্ঠের সিনিয়র ফটো সাংবাদিক সাইদুল আজাদ, দৈনিক রূপালীর ব্যুরো প্রধান মো. গিয়াস উদ্দিন, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার ইমরান এমি, শেয়ারবিজ এর ব্যুরো প্রধান নূর হোসেন মামুন, ক্লিক নিউজের সম্পাদক জালাল উদ্দিন সাগর, মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও আজকের পত্রিকার মাল্টিমিডিয়া ইনচার্জ আব্দুল কাইয়ুম, দৈনিক পূর্বদেশের সিনিয়র ফটো সাংবাদিক হায়দার আলী, দৈনিক বিজয় পত্রিকার ব্যুরো প্রধান ইমতিয়াজ ফারুকী, দৈনিক আজকের বাংলার ব্যুরো প্রধান ইসমাইল ইমন, সাঙ্গু পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. নজরুল ইসলাম, রূপালী বাংলাদেশের স্টাফ রিপোর্টার মো. শাহাবুদ্দীন, জাগো নিউজের স্টাফ রিপোর্টার রফিক হায়দার, যায়যায়দিন এর স্টাফ রিপোর্টার মনির ফয়সাল, বার্তা ২৪ ব্যুরো প্রধান সিরাত মনজুর, ফোকাস বাংলার সিনিয়র ফটো সাংবাদিক নুরুল আলম চৌধুরী, খবরের কাগজের ফটো সাংবাদিক মো. হানিফ, ক্লাবের সদস্য বাকি বিল্লাহ চৌধুরী, সিএসডির রিপোর্টার মো. মাসুদ পারভেজ প্রমুখ।

এছাড়া সাংস্কৃতি অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন ক্লাবের সদস্য কামাল পারভেজ। সংগীত পরিবেশনায় ছিলেন ফরিদ বঙ্গবাসী, এস বি সুমি, মাকসুদা বৃষ্টি, জুয়েল পাল এবং নৃত্য পরিবেশনায় রোমিতা ভৌমিক, জবা ভট্টাচার্য্য, চিত্রা নন্দী, অমিত দে, তমা চৌধুরী ও সঞ্চিতা সেন। অনুষ্ঠান শেষে ক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক মাহবুব মাওলা রিপনের সম্পাদনায় মাসিক শিক্ষাঙ্গন পত্রিকার ৩৩ তম বর্ষপূর্তি সংখ্য উদ্বোধন করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র

বর্ণিল আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবে পহেলা বৈশাখ উদযাপন

আপডেট সময় : 07:39:09 pm, Tuesday, 14 April 2026