Dhaka , Tuesday, 26 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু হাজরাপুর ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার সাইমুম সিরাজ শোয়ার আগে যে কাজটি করতে ভোলেন না ক্যাটরিনা ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা আঘাত বা ক্ষত যখন ক্যানসারে রূপ নেয়, যেসব লক্ষণ অবহেলা করা যাবে না গাছের তাল পাড়তে নিষেধ করায় প্রতিবেশীর বর্বরোচিত হামলা, বৃদ্ধ গুরুতর আহত ৬ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য চসিকের, নগরজুড়ে তদারকিতে থাকবেন মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে ফল ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন; আইনগত ব্যবস্থার দাবি রাজনৈতিক দ্বন্দ্বে অপপ্রচারের প্রতিবাদে রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নদীর তীরে হাঁটতে গিয়ে পেলেন ২০ কেজির কোরাল মাছ পাইকগাছায় কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ঢাকা-৫ এর জলাবদ্ধতা নিরসনে এমপি কামাল হোসেন এর দ্রুত হস্তক্ষেপ চায় এলাকাবাসী আধুনিকতার চাপে অস্তিত্ব সংকটে কামার শিল্প আমি মোদির বড় ভক্ত: ট্রাম্প জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়: ডিএসসিসি প্রশাসক বিজেপির বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকলেন মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে যে পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ রামগঞ্জে বজ্রপাতে বিক্রি করাগরু সহ ২ টি গরুর মৃত্যু, খামারির মাথায় হাত অবসরপ্রাপ্ত ব্যাংকারদের ভালোবাসায় সিক্ত নবাগত শাখা প্রধান পাইকগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ পাইকগাছায় লস্কর ও চাঁদখালী ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করলো (PIHR) পরিবার দুই বছর পর পুকুর খুঁড়ে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩ অস্ত্র মামলার আসামি ফের অস্ত্র নিয়ে আটক মধুপুরে ইউএনও জুবায়ের হোসেনকে জাতীয় সাংবাদিক সংস্থার সম্মাননা প্রদান ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের অভিযানে হেরোইন ও গাঁজাসহ- চারজন গ্রেফতার। খুলনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত: পাইকগাছার ওয়াসিউজ্জামান চৌধুরী ফরিদপুরের চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

ফরিদপুরের সালথায় আগুনে পুড়লো শিক্ষকের স্বপ্ন, সহায়তার আশ্বাস প্রশাসনের।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:23:41 pm, Monday, 13 April 2026
  • 147 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,

ফরিদপুরের সালথা উপজেলার কাগদি সরজনকান্দা গ্রামের এক শিক্ষকের বসতবাড়ি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার ছয় মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোনো ধরনের সরকারি বা বেসরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত পরিবার।

ভুক্তভোগী শিক্ষক আলামিন জানান, অগ্নিকাণ্ডে তার ঘরে থাকা পাট, ধান, আসবাবপত্র, নগদ টাকা ও কাপড়চোপড়- সহ সবকিছু পুড়ে যায়। আগুন লাগার সময় স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়। বর্তমানে পরিবার নিয়ে তিনি ভাড়া বাসায় মানবেতর জীবনযাপন করছেন।

তিনি অভিযোগ করে বলেন, “আগুনে সব কিছু হারিয়েছি, কিন্তু আমার পাশে কেউ দাঁড়ায়নি। জেলা বা উপজেলা প্রশাসন থেকে কোনো সহায়তা পাইনি। এমনকি কেউ ঘটনাস্থল পরিদর্শনেও আসেনি।”

স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের পর সাধারণত প্রশাসন ও স্থানীয় বিত্তবানরা ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেও এই ক্ষেত্রে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি, যা এলাকাবাসীর মধ্যেও বিস্ময়ের সৃষ্টি করেছে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, সরকারি তহবিলে অর্থ সংকট থাকায় তাৎক্ষণিক সহায়তা প্রদান সম্ভব হয়নি।

তবে সম্প্রতি সালথায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন ক্ষতিগ্রস্ত শিক্ষক পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে সহযোগিতার চেষ্টা করা হবে।

এলাকাবাসী দ্রুত প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে এসে অসহায় শিক্ষক পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃত্যু

ফরিদপুরের সালথায় আগুনে পুড়লো শিক্ষকের স্বপ্ন, সহায়তার আশ্বাস প্রশাসনের।

আপডেট সময় : 02:23:41 pm, Monday, 13 April 2026