Dhaka , Monday, 17 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে যা জানালেন মন্ত্রী দুর্গাপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কলমাকান্দায় ৬ দফা দাবিতে উত্তাল সড়ক, দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন নেত্রকোণার দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান জাল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের রহস্য উদঘাটন, চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে ৪ সদস্য গ্রেফতার মৎস্যসম্পদ রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে  সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী সরাইলে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, জুতায় মিলল মরদেহ রামগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ- ২০২৬ এর উদ্বোধন ও সফল চাষীদের সম্মাননা প্রদান নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত অভিনেত্রী রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেফতার ভারত পাকিস্তান শ্রীলংকাকে ছাড়িয়ে বাংলাদেশের রেকর্ড আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশ আজকের মুদ্রার রেট: ১৬ আগস্ট ২০২৬ এ্যাব চট্টগ্রামের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন রামুতে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সংসদ সদস্য কাজল রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নূরুল করিম মধুপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা মধুপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা নেত্রকোণায় ৫ গুণীজন পেলেন সম্মাননা পদক ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির বড় ধরনের অভিযান: ঘাসের বস্তায় লুকিয়ে পাচারকালে ২১ লাখ টাকার ৭ হাজার ইয়াবা জব্দ সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু নারায়ণগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

২৪ ঘণ্টার মধ্যে ‘দালাল সহিদ’ গ্রেফতারের দাবি ফতুল্লা সাংবাদিকদের

  • Reporter Name
  • আপডেট সময় : 12:54:59 pm, Monday, 13 April 2026
  • 64 বার পড়া হয়েছে

এস এম রনি, স্টাফ রিপোর্টার:

ফতুল্লায় সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা কথিত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। এ সময় ফতুল্লা মডেল থানার কথিত রাইটার ‘দালাল সহিদ’-কে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান তারা।
রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ফতুল্লা প্রেসক্লাবের সামনে ফতুল্লা সাংবাদিক মহলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শহীদুল্লাহ রাসেল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম শহিদ, দৈনিক যুগের চিন্তার স্টাফ রিপোর্টার ফরিদ আহমেদ বাধন, দৈনিক যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি মো. আলামিন প্রধান এবং সিএনএন বাংলা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার এম.এইচ. রাসেল।
বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের কণ্ঠরোধ করতে পরিকল্পিতভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হচ্ছে। ফতুল্লা মডেল থানার কথিত রাইটার সহিদ ওরফে ‘দালাল সহিদ’ দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তারা।
তারা আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ড শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। সহিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও রহস্যজনক কারণে তিনি আইনের আওতার বাইরে রয়েছেন।
সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার, দালাল সহিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নুরুল ইসলাম নুরু, দৈনিক ইয়াদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রফিকুল্লাহ রিপন, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. পিয়ার চানসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও স্থানীয় ব্যবসায়ীরা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা আশপাশের সড়ক প্রদক্ষিণ করে ফতুল্লা মডেল থানার গেটে গিয়ে শেষ হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে যা জানালেন মন্ত্রী

২৪ ঘণ্টার মধ্যে ‘দালাল সহিদ’ গ্রেফতারের দাবি ফতুল্লা সাংবাদিকদের

আপডেট সময় : 12:54:59 pm, Monday, 13 April 2026