Dhaka , Monday, 17 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে যা জানালেন মন্ত্রী দুর্গাপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কলমাকান্দায় ৬ দফা দাবিতে উত্তাল সড়ক, দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন নেত্রকোণার দুর্গাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান জাল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের রহস্য উদঘাটন, চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে ৪ সদস্য গ্রেফতার মৎস্যসম্পদ রক্ষায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে  সংস্কার উচ্চ শিক্ষায় ভূমিকা রাখবে : রুহুল কবির রিজভী সরাইলে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অজু করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু, জুতায় মিলল মরদেহ রামগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ- ২০২৬ এর উদ্বোধন ও সফল চাষীদের সম্মাননা প্রদান নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত অভিনেত্রী রিধির আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেফতার ভারত পাকিস্তান শ্রীলংকাকে ছাড়িয়ে বাংলাদেশের রেকর্ড আল-আকসা প্রাঙ্গণে দেড় শতাধিক ইসরাইলি বসতি স্থাপনকারীদের প্রবেশ আজকের মুদ্রার রেট: ১৬ আগস্ট ২০২৬ এ্যাব চট্টগ্রামের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন রামুতে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সংসদ সদস্য কাজল রূপগঞ্জে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু লক্ষ্মীপুর আনসার ব্যাটালিয়নের সুবর্ণ জয়ন্তী ও প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নূরুল করিম মধুপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, র‌্যালি ও আলোচনা সভা মধুপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা নেত্রকোণায় ৫ গুণীজন পেলেন সম্মাননা পদক ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির বড় ধরনের অভিযান: ঘাসের বস্তায় লুকিয়ে পাচারকালে ২১ লাখ টাকার ৭ হাজার ইয়াবা জব্দ সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু নারায়ণগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে ডিসি কার্যালয়ে মানববন্ধন ও স্মারকলিপি

  • Reporter Name
  • আপডেট সময় : 12:42:02 pm, Monday, 13 April 2026
  • 59 বার পড়া হয়েছে

এস এম রনি, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের ফতুল্লায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় এলাকাবাসী। রোববার (১২ এপ্রিল ২০২৬) দুপুরে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলা ও ফতুল্লা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এতে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, শিক্ষক, শ্রমিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন। বক্তারা ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ‘ব্রেন খাল’ সংস্কারের মাধ্যমে দ্রুত জলাবদ্ধতা নিরসনের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোহাম্মদ চৌধুরী। তিনি বলেন, জলাবদ্ধতার কারণে এলাকার মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে এবং দ্রুত টেকসই সমাধান প্রয়োজন।
এছাড়া নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জ্বল ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম পারভেজ প্রশাসনের কার্যকর উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ এলাকাবাসীর পক্ষে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন। তিনি সমস্যাটির যৌক্তিকতা তুলে ধরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
পরে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসক রায়হান কবিরের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক জানান, ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে প্রশাসন ইতোমধ্যে ‘ব্রেন খাল’ সংস্কার ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থার একটি স্থায়ী পরিকল্পনা গ্রহণ করেছে এবং কাজ শুরু হয়েছে। তিনি দ্রুত সময়ের মধ্যে এর সুফল দৃশ্যমান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, ফতুল্লা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। ‘ব্রেন খাল’ ময়লা-আবর্জনায় ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। জেলা প্রশাসকের আশ্বাসে এলাকাবাসীর মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক শেষে যা জানালেন মন্ত্রী

ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে ডিসি কার্যালয়ে মানববন্ধন ও স্মারকলিপি

আপডেট সময় : 12:42:02 pm, Monday, 13 April 2026