Dhaka , Friday, 17 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত গর্জনিয়ায় জুলাই শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস প্রতিরোধ দিবসে ঢাবি ছাত্রশিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত নরসিংদীতে জুলাই শহীদ দিবস উদযাপন জুলাই শহীদ দিবস উপলক্ষে সিলেট অনলাইন প্রেসক্লাবের আলোচনা সভা অনুষ্ঠিত মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ সন্ত্রাসী মিন্টু বাহিনীর প্রধান মিন্টু আটক শুধু ত্রাণ বিতরণ নয়, সরকারের লক্ষ্য ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করা :- বান্দরবানে ভুমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের ধান বীজ ও চারা দেয়া হবে, ১৫ দিনের মধ্যে শতভাগ গবাদি পশুকে টিকা দেওয়া হবে: কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পাইকগাছা পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সাইট পরিদর্শন ইউএনওর উদ্যোগে দুই যুগের সংস্কারহীন সড়কের দুর্ভোগের অবসান; স্বস্তি এলাকাবাসীর রামগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার টানা বৃষ্টিতে রামগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি বিপাকে সাধারণ মানুষ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় : 08:40:11 pm, Saturday, 11 April 2026
  • 53 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম:

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ভবিষ্যৎ বাংলাদেশের এক সম্ভাবনাময় চিত্র ফুটে উঠেছে। বিজ্ঞানের সঠিক চর্চা ও সৃজনশীলতা ব্যবহারের মাধ্যমে তরুণ প্রজন্মই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর হিসেবে কাজ করবে।

১১ এপ্রিল শনিবার, চট্টগ্রামের হাটহাজারী উপজেলা কার্যালয়ের অডিটোরিয়ামে প্রশাসন আয়োজিত ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন বলেন, এবারের বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা জ্বালানি সংকট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা এবং কার্বন নিঃসরণ কমানোর মতো বৈশ্বিক ও জাতীয় সমস্যার অত্যন্ত সৃজনশীল ও টেকসই সমাধান উপস্থাপন করেছে। যা তাদের প্রখর মেধা ও দেশপ্রেমের পরিচয় দেয়।

প্রচলিত রোবট বা স্বয়ংক্রিয় গাড়ি তৈরির বাইরে গিয়ে শিক্ষার্থীরা এখন দেশীয় সমস্যা সমাধানে মনোযোগী হয়েছে।

প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এই পরিবর্তনকে ইতিবাচক উল্লেখ করে বলেন, দেশকেন্দ্রিক প্রজেক্টে শিক্ষার্থীদের এই অগ্রগতি ভবিষ্যৎ বাংলাদেশের সক্ষমতাকেই তুলে ধরছে।

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কথা উল্লেখ করে মীর হেলাল বলেন, সরকারের দক্ষ ব্যবস্থাপনার কারণে বাংলাদেশ এখনো সফলভাবে এই খাত পরিচালনা করছে। আন্তর্জাতিক বাজারের অস্থিরতা সত্ত্বেও বড় ধরণের সংকট ছাড়াই দেশ এগিয়ে যাচ্ছে, যা বিশ্বজুড়ে প্রশংসিত।

প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক, অভিভাবক ও উপজেলা প্রশাসনের ভূমিকার প্রশংসা করেন এবং দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্টগুলো সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।

এছাড়াও, একই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এলাকার অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে রথযাত্রা, অংশ নিলেন সহস্রাধিক ভক্ত

শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পে ফুটে উঠেছে ভবিষ্যৎ বাংলাদেশের চিত্র:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী

আপডেট সময় : 08:40:11 pm, Saturday, 11 April 2026