Dhaka , Saturday, 11 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে গাজীপুরে ব্যাপক প্রস্তুতি মধুপুরে ২ হাজার ৪শ কৃষকের মাঝে পাটবীজ বিতরণ আশ ফাউন্ডেশনের উপহার পৌছে গেল রাঙ্গামাটির দুর্গম অঞ্চলে চট্টগ্রামে ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে ক্যাব এর মানববন্ধন অনুষ্টিত প্রাথমিক শনাক্তকরণই জীবন বাঁচায়, কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই :- মেয়র ডা. শাহাদাত হোসেন পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকা হতে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধারসহ ৯ জন মাদক কারবারি’কে আটক করেছে, র‌্যাব-৭ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে সাকিব-রবিউল রূপগঞ্জে অটোরিকশা রাখাকে কেন্দ্র করে হাতাহাতি, অটোরিকশা চালক নিহত, আটক -১ জাজিরায় পদ্মা নদীর তীর রক্ষাবাঁধে বিএনপি নেতার ঘোষণা, “এখানে কাজ করবে শুধু আমাদের লোক” কলমাকান্দায় রামনাথপুরে পানি নিষ্কাশন বন্ধ, জলাবদ্ধতায় বিপাকে কৃষকরা; মানববন্ধনে ক্ষোভ কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের নৃংশসতা: ছুরিকাঘাতে পথচারীর গুরুতর আহত বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ: দেড় মাস পর নর্থ বেঙ্গল মোড় থেকে ধরা পড়ল গোলাপ বিজিবির কড়া নজরদারি: কুড়িগ্রাম সীমান্তে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও মাদক জব্দ টেকনাফ-উখিয়ার জনগণ নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে, অপহরণ, মাদক ও মানব পাচার, বন্ধের পদক্ষেপ – কবীর ছিদ্দিকী। টেকনাফের হ্নীলাতে মুরগির খামারে মিলল ৫ লাখ পিস ইয়াবা রামু থানা পুলিশের অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ এক মাদককারবারী গ্রেফতার নারায়ণগঞ্জে জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত নগরীর ফুটপাথ থেকে হকার উচ্ছেদ ও যানজট নিরসনে মতবিনিময় সভা সোনারগাঁওয়ে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু মধুপুরে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোতোয়ালী থানার চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে অন্যতম আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-৯, সিলেট পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান চা-শ্রমিকরা দেশের সম্পদ, তাদের জীবনমান উন্নয়ন জরুরি:- ডিসি জাহিদ চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল গ্রেপ্তার রূপ পাল্টেও হয়নি শেষ রক্ষা, অবশেষে গ্রেফতার মুহসিন কলেজের নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডার সাদিক আব্দুল্লাহ। সব ধর্মের মানুষদের জন্য নিরাপদ চট্টগ্রাম গড়তে চাই :- মেয়র ডা. শাহাদাত কোস্ট গার্ডের তাৎক্ষণিক অভিযানে রক্ষা পেলেন নিউজিল্যান্ডের পর্যটকরা

কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 02:27:03 pm, Saturday, 11 April 2026
  • 3 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন চট্টগ্রাম:

‘কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস’ মার্চ-২০২৬ উপলক্ষে সমাপনী অনুষ্ঠানের অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি বিস্তারিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কনফারেন্স রুমে আয়োজিত এ প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বক্তব্যের শুরুতে তিনি উপস্থিত সাংবাদিক, চিকিৎসক, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নগরবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। তিনি বলেন, জনস্বাস্থ্য উন্নয়ন, প্রতিরোধমূলক চিকিৎসা এবং সচেতনতা বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে।
মেয়র জানান, বিশ্বব্যাপী মার্চ মাস ‘কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস’ হিসেবে পালিত হয়। এ প্রেক্ষিতে ২০২৬ সালের প্রতিপাদ্য “Early Detection Saves Life” সামনে রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, CSCR হাসপাতাল এবং PGS একাডেমিয়ার যৌথ উদ্যোগে পুরো মার্চ মাসজুড়ে কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হয়েছে।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সিটি কর্পোরেশনের উদ্যোগে এত বৃহৎ পরিসরে সমন্বিত কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে, যা একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
এই কর্মসূচির অংশ হিসেবে নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে প্রতীকী নীল আলোকসজ্জা (Blue March) করা হয়, যা জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সক্রিয় অংশগ্রহণে এ কার্যক্রম আরও বিস্তৃতভাবে মানুষের কাছে পৌঁছে যায়।
মেয়র আরও জানান, এই কর্মসূচির আওতায় CSCR হাসপাতালের মাধ্যমে কোলোনোস্কপি ও স্টুল অকাল্ট ব্লাড টেস্টসহ গুরুত্বপূর্ণ স্ক্রিনিং পরীক্ষায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় প্রদান করা হয়, যা সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে সহায়ক ভূমিকা রাখে।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, পুরো কর্মসূচিতে প্রায় ২,১৫৭ জন রোগী নিবন্ধিত হন, যার মধ্যে ১,৭৪৯ জনকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হয় এবং ৮১৩ জন বিভিন্ন পরীক্ষায় ছাড় সুবিধা গ্রহণ করেন। এছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক রোগীর কোলোনোস্কপি সম্পন্ন করা হয়।
PGS একাডেমিয়ার চিকিৎসক ও প্রশিক্ষণরত শিক্ষার্থীরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এ কার্যক্রমে অংশগ্রহণ করেন। প্রায় ৩১ জন শিক্ষার্থী ও একাধিক অভিজ্ঞ কনসালটেন্ট সার্জন এই কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, কোলোরেক্টাল ক্যান্সার একটি প্রতিরোধযোগ্য রোগ এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সচেতনতার অভাব ও ভয়ের কারণে অনেকেই দেরিতে চিকিৎসা নেন, ফলে জটিলতা বৃদ্ধি পায়। এই বাস্তবতা পরিবর্তনের লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লক্ষ্য একটি “Clean, Green and Healthy City” গড়ে তোলা। এ লক্ষ্য অর্জনে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি জনস্বাস্থ্য সচেতনতা ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার প্রসার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
ভবিষ্যতেও এ ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি নিয়মিতভাবে আয়োজন করা হবে বলে জানান মেয়র। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ দেশের অন্যান্য সিটি কর্পোরেশন ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।
শেষে তিনি CSCR হাসপাতাল, PGS একাডেমিয়া, সংশ্লিষ্ট চিকিৎসক, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং চট্টগ্রামবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং সকলকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার আহ্বান জানান।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে গাজীপুরে ব্যাপক প্রস্তুতি

কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

আপডেট সময় : 02:27:03 pm, Saturday, 11 April 2026