Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাকলিয়ায় গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী শ্যুটার ফারুক গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 07:17:52 pm, Thursday, 9 April 2026
  • 135 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

সিএমপি’র বাকলিয়া থানা পুলিশের অভিযানে বাকলিয়ার ময়দারমিল এলাকায় গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী শ্যুটার ফারুক গ্রেফতার।

গত ০৪ এপ্রিল রাত অনুমান ০৯.০০ টার সময় বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকাস্থ ময়দারমিল স্কুল মাঠের সামনে রাস্তা উপর সন্ত্রাসী মোরশেদ খান গ্রুপ ও শওকত গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জের এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পিস্তল, শর্টগান, কিরিচ, দেশীয় তৈরী অস্ত্রশস্ত্র সহ এলোপাতাড়ি গুলাগুলি ও মারামারির ঘটনা সংগঠিত হয়। উক্ত ঘটনায় সন্ত্রাসী মোরশেদ খান এর নের্তৃত্বে ফারুক হোসেন এবং মোঃ হোসেন সহ অন্যান্য আসামীদের হাতে থাকা পিস্তল, শর্টগানের ছোঁড়া গুলিতে পথচারী শিশু মোঃ ফাহিম(১৩) এর দুই পায়ের উরুতে গুলিবিদ্ধ হওয়া সহ ০৪ জন ভিকটিম গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত হয়।
ঘটনার সংবাদ পেয়ে বাকলিয়া থানা পুলিশ তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল উপস্থিত হয়ে ০২টি দেশীয় তৈরী কিরিচ সহ ০৪(চার) জন আসামীকে গ্রেফতার করে। ভিকটিমগণ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উক্ত ঘটনায় পথচারী শিশু ভিকটিম মোঃ ফাহিম এর বাবা মোঃ সোলাইমান বাদশা বাদী হয়ে সন্ত্রাসী মোরশেদ খান, শওকত, ফারুক এবং হোসেন সহ অন্যান্য আসামীদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করলে বাকলিয়া থানার মামলা নং-০৭, তাং-০৫/০৪/২০২৬ইং, ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড রুজু হয়।

সিএমপি পুলিশ কমিশনার’র দিক নির্দেশনায় বাকলিয়া থানার একটি বিশেষ আভিযানিক টিম গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় অস্ত্রধারী সন্ত্রাসী শ্যুটার ফারুকের ভাড়া বাসা থেকে গত ০৫ এপ্রিল রাত ০২:৩০ মিনিটের সময় একটি দেশীয় লোহার তৈরী শর্টগান ও ০২ টি কার্তুজ উদ্ধার করে। উক্ত ঘটনায় পলাতক আসামী অস্ত্রধারী সন্ত্রাসী শ্যুটার ফারুকের বিরুদ্ধে বাকলিয়া থানার মামলা নং-০৮, তাং-০৫/০৪/২০২৬ইং, ধারা-19A The Arms Act, 1878: রুজু হয়। পরবর্তীতে গত ০৬/০৪/২০২৬ইং তারিখ গুলিবর্ষণকারী আসামী শওকতকে এবং গত ০৭/০৪/২০২৬ইং তারিখ আসামী হোসেনকে বাকলিয়া থানা এবং কর্ণফুলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে সিএমপি পুলিশ কমিশনার’র তত্ত্বাবধানে বাকলিয়া থানার একটি আভিযানিক টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৮ এপ্রিল রাত অনুমান ১০:৩০ মিনিটের সময় কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন হারবাং ইউনিয়নের পূর্ব বিন্দারখীল পাহাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামী অস্ত্রধারী সন্ত্রাসী শ্যুটার মোঃ ফারুক হোসেন(৫০), পিতা-মৃত শাহজাহান, মাতা-জীবন নেছা, সাং-চরভূতি, চৌরাস্তা, ভবানী সোলেমান পটোয়ারীর বাড়ী, থানা-কমলনগর, জেলা-লক্ষীপুর বর্তমানে-মিয়াখান নগর, ম্যাচ ফ্যাক্টরী, ইলিয়াছের কলোনী, থানা-বাকলিয়া, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী ফারুকের বিরুদ্ধে বাকলিয়া থানা ০১ মাদক মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

বাকলিয়ায় গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী শ্যুটার ফারুক গ্রেফতার

আপডেট সময় : 07:17:52 pm, Thursday, 9 April 2026