
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত ফতুল্লায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালি ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সিফাত উদ্দিন (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তারসহ স্বাস্থ্য বিভাগের প্রায় ৮০ থেকে ৯০ জন কর্মকর্তা।
এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল— “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান সুরক্ষিত সকল প্রাণ”।
র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বাস্থ্যসেবা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা আধুনিক ও। বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং সবার জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান
























