Dhaka , Monday, 3 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির ভারতীয় দলে ডাক পাওয়া কে এই আকিব নবি জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে চুরির হিড়িক, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার তেল জনতাসহ সরকারি সব ব্যাংকে নিয়মিত পদোন্নতির দাবি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান ​পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও যানবাহনসহ গ্রেফতার ১, পলাতকদের খোঁজে তৎপরতা মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়াতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন ইউএনও জিল্লুর রহমান রামুতে ইট প্রস্তুতকারক সমিতির নতুন কমিটি গঠন; সভাপতি রফিক, সম্পাদক জামাল লোহাগাড়ায় সাদিয়া-ইভার প্রাইভেটকারে গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ইয়াবা; আটক ৪ রূপগঞ্জের নারী শিক্ষার প্রাণকেন্দ্র সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান পাইকগাছায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা জন্মভূমি পাইকগাছায় পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে কুকুরের আক্রমনে আহত -৩, আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী পটিয়া থানা পুলিশের দুর্ধর্ষ অভিযান; ০৪টি চোরাই সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা চক্রের ০৩ সদস্য গ্রেফতার আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক:- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে এক দিনের জন্যও দুদক স্বাধীনভাবে কাজ করেনি: সাবেক রাবি উপাচার্য কাউখালীতে কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস চরভদ্রাসনের নবাগত ইউএনওর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরে বিজিএসের উদ্যোগে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন ছাত্র জনতার বিপ্লবের প্রতিফলন এদেশের মানুষ এখনো পায়নি: রামগঞ্জে জুলাই যোদ্ধা সানজিদা চৌধুরী এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ইসলাম

হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই,বেপরোয়া সন্ত্রাসে আতংকিত মানুষ

  • Reporter Name
  • আপডেট সময় : 11:24:38 am, Wednesday, 8 April 2026
  • 71 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে চুরি, ছিনতাই রাহাজানি,চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড। বিশেষ করে কোরবানির ঈদকে সামনে রেখে গরু ব্যবসায়ীদের টার্গেট করে সংঘবদ্ধ অপরাধীচক্র সক্রিয় হয়ে উঠেছে। এসব অপরাধীচক্রের দৌরাত্ম্যে সাধারণ মানুষ যেমন আতংকিত, তেমনি ব্যবসায়ীরা পড়েছেন চরম নিরাপত্তাহীনতায়। সর্বশেষ এক নৃশংস ঘটনায় দেড় লাখ টাকা ছিনতাই করতে গিয়ে এক গরু ব্যবসায়ীর হাতের বৃদ্ধাঙ্গুল রামদার কোপে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা, যা পুরো এলাকায় চরম আতংক ও ক্ষোভের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী মোঃ বেলাল (৩৫), পিতা মৃত এনু মিয়া, সাং খন্দকিয়া, ৯নং ওয়ার্ড, ১২নং চিকনদন্ডী ইউনিয়ন, হাটহাজারী। তার স্ত্রী খুরশিদা আক্তার থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, প্রতি বছরের মতো এবছরও কোরবানির ঈদ উপলক্ষে গরু ক্রয় করে মোটা তাজাকরণ শেষে বাজারে বিক্রির উদ্দেশ্যে ব্যবসা পরিচালনার জন্য তার স্বামীকে ১ লাখ ৫০ হাজার টাকা প্রদান করেন।

অভিযোগে আরও বলা হয়, গত ০৩ এপ্রিল ২০২৬ ইং তারিখ বিকাল আনুমানিক ৩টার দিকে মোঃ বেলাল উক্ত টাকা সঙ্গে নিয়ে হাটহাজারী বাজারে গরু কিনতে রওনা হন। পথে বালুচড়া তুফানী রোডের আগুন ফকিরের মাজার এলাকায় ব্যাটারিচালিত রিকশায় পৌঁছালে আগে থেকেই ওৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে অনুসরণ করতে থাকে।

পরবর্তীতে সন্ত্রাসীরা তাকে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক হাটহাজারীর বুলিয়া পাড়া এলাকায় নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাকে প্রকাশ্য রাস্তায় নির্মমভাবে হামলা করা হয়। অভিযোগ অনুযায়ী, দ্বিতীয় আসামি হাতে থাকা রামদা দিয়ে বেলালের উপর প্রাণনাশের উদ্দেশ্যে কোপ মারলে আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

এতেই ক্ষান্ত হয়নি সন্ত্রাসীরা। প্রথম আসামি তার মুখমণ্ডলে স্প্রে ছিটিয়ে তাকে অচেতন করে ফেলে এবং অন্যান্য আসামিরা তাকে মাটিতে ফেলে ধরে এলোপাতাড়ি মারধর করে। এ সময় দ্বিতীয় আসামি তার প্যান্টের পকেটে থাকা গরু কেনার জন্য রাখা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তৃতীয় আসামি তার ব্যবহৃত আনুমানিক ১৬ হাজার টাকা মূল্যের একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল সেট জোরপূর্বক নিয়ে যায়।

হামলার এক পর্যায়ে ভুক্তভোগী অজ্ঞান হয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে রাস্তার পাশে একটি বিলের মধ্যে ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ হুমায়ুন ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে তিনি হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। আহতের স্বজনরা জানান, তার হাতে গুরুতর আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হতে পারে।

ঘটনার সংবাদ পেয়ে তার স্ত্রী খুরশিদা আক্তারসহ আত্মীয়-স্বজন হাসপাতালে ছুটে যান এবং পরবর্তীতে বিস্তারিত জেনে হাটহাজারী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি দ্রুত অভিযুক্তদের গ্রেফতার, ছিনতাইকৃত টাকা ও মোবাইল উদ্ধার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

অভিযোগে উল্লেখিত আসামিরা হলেন মোঃ কফিল উদ্দিন (৪০), মোঃ জাহেদ (৩৬), ল্যাংড়া মোরশেদ (৩৭) ও মোঃ নূর উদ্দিনসহ আরও অজ্ঞাতনামা কয়েকজন। এলাকাবাসীর দাবি, এরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও রহস্যজনক কারণে তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, হাটহাজারী এলাকায় দিন দিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। প্রকাশ্যে ছিনতাই,ভাকাতি, রাহাজানি, মারামারি ,মাদক ও চাঁদাবাজির ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা না থাকায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। বিশেষ করে ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা এখন নিরাপদে চলাচল করতে পারছেন না।

সচেতন মহল মনে করছেন, দ্রুত সময়ের মধ্যে এসব সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা না করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির

হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই,বেপরোয়া সন্ত্রাসে আতংকিত মানুষ

আপডেট সময় : 11:24:38 am, Wednesday, 8 April 2026