Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুরের চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:27:19 pm, Tuesday, 7 April 2026
  • 142 বার পড়া হয়েছে

আহম্মেদ আল ইভান,

ফরিদপুরের চরভদ্রাসনে ঝাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে মঙ্গলবার (৭ই এপ্রিল) সকাল ১১ টায় কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলা পরিষদের কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জায়েদ হোসাইন-(ভারপ্রাপ্ত)।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব। ঝাটকা সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন আজকের জাটকা আগামী দিনের ইলিশ” জাটকা ধরা থামাই যদি- ইলিশে ভরবে সাগর নদী” এই প্রতিপাদ্য নিয়ে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাফিজুর রহমান , জেলা নৌ পুলিশের ওসি নাসিম আহম্মেদ। চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক ওয়াহিদ মোল্লা। ৪ নং গাজিরটেক ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক সহ- বিশেষ ব্যক্তিবর্গরা।

বক্তারা বলেন, দেশের ইলিশ উৎপাদন বৃদ্ধিতে ঝাটকা সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দিষ্ট সময়ে ঝাটকা আহরণ বন্ধ রাখা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইলিশ একটি ব্যতিক্রমী প্রজাতির মাছ যা শুধু বাংলাদেশী পাওয়া যায় আমাদের পার্শ্ববর্তী দেশ সহ- বিশ্বের বিভিন্ন দেশে ইলিশের ব্যাপক সুনাম এবং চাহিদা রয়েছে, যা আমাদের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখে। এ লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বলেও তারা উল্লেখ করেন। একই সঙ্গে জেলেদের সচেতনতা বৃদ্ধি এবং বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। ইলিশ সম্পদ সংরক্ষণে চরভদ্রাসনে পর্যাপ্ত লোক বলের অভাব রয়েছে যার কারনে ইচ্ছে থাকা সত্ত্বেও ইলিশ সংরক্ষণ কার্যক্রম শতভাগ সফলতা পাওয়া সম্ভব হয় না।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং জেলেদের ঝাটকা আহরণ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ- স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী প্রতিনিধি, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এ বছরও ঝাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হচ্ছে, যার মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধি ও মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি করাই মূল লক্ষ্য ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

ফরিদপুরের চরভদ্রাসনে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আপডেট সময় : 06:27:19 pm, Tuesday, 7 April 2026