
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদ্রাসা সভাপতির নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সকাল ১১:৩০টা থেকে ১২:৩০টা পর্যন্ত বন্দর থানাধীন বন্দর ইউনিয়নের চিতাশাল এলাকায় জামেয়া গাউসিয়া তৈয়্যবিয়া তাহরেয়ি মাদ্রাসা কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা শাহ্ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে মাদ্রাসা কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আবুল কাশেম বাদশার নিঃশর্ত মুক্তির দাবি জানান। মানববন্ধনে ৫০ থেকে ৬০ জন অংশ নেন।
এতে উপস্থিত ছিলেন মাদ্রাসার সেক্রেটারি শায়েখ আব্দুল মোস্তফাসহ অন্যান্য সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ২ এপ্রিল নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন চাঁনমারী এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আলহাজ্ব আবুল কাশেম বাদশাকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
























