Dhaka , Monday, 3 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির ভারতীয় দলে ডাক পাওয়া কে এই আকিব নবি জ্বালানির দাম বাড়তেই যুক্তরাজ্যে চুরির হিড়িক, প্রতিদিন উধাও ৩ কোটি টাকার তেল জনতাসহ সরকারি সব ব্যাংকে নিয়মিত পদোন্নতির দাবি বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল দুবাইয়ে বেনজীরের জামিন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি; চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র চন্দনাইশে মাদকসহ আটক দুই তরুণকে রাজনৈতিক মামলায় চালান ​পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও যানবাহনসহ গ্রেফতার ১, পলাতকদের খোঁজে তৎপরতা মধুপুরের ব্যস্ততম সাথী সিনেমা হল সড়ক এখন মরণফাঁদ, চরম দুর্ভোগে জনসাধারণ ও ব্যবসায়ীরা চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত রামু গর্জনিয়াতে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করলেন ইউএনও জিল্লুর রহমান রামুতে ইট প্রস্তুতকারক সমিতির নতুন কমিটি গঠন; সভাপতি রফিক, সম্পাদক জামাল লোহাগাড়ায় সাদিয়া-ইভার প্রাইভেটকারে গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ১৬ হাজার ইয়াবা; আটক ৪ রূপগঞ্জের নারী শিক্ষার প্রাণকেন্দ্র সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে নতুন অধ্যক্ষের যোগদান পাইকগাছায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা জন্মভূমি পাইকগাছায় পিসি রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুপুরে কুকুরের আক্রমনে আহত -৩, আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকাবাসী পটিয়া থানা পুলিশের দুর্ধর্ষ অভিযান; ০৪টি চোরাই সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা চক্রের ০৩ সদস্য গ্রেফতার আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক:- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে এক দিনের জন্যও দুদক স্বাধীনভাবে কাজ করেনি: সাবেক রাবি উপাচার্য কাউখালীতে কঁচা নদীতে নৌ পুলিশের অভিযানে ৭ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল উদ্ধার, আগুনে ধ্বংস চরভদ্রাসনের নবাগত ইউএনওর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল মধুপুরে বিজিএসের উদ্যোগে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন ছাত্র জনতার বিপ্লবের প্রতিফলন এদেশের মানুষ এখনো পায়নি: রামগঞ্জে জুলাই যোদ্ধা সানজিদা চৌধুরী এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: ডিসি জাহিদ ইসলাম

চট্টগ্রামের বাকলিয়ায় সন্ত্রাসীদের দুগ্রুপের গোলাগুলিতে ১২ বছরের শিশু গুলিবিদ্ধ

  • Reporter Name
  • আপডেট সময় : 11:51:48 am, Sunday, 5 April 2026
  • 70 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বাকলিয়া থানার ময়দারমীল এলাকায় গত শনিবার রাতের গোলাগুলিতে ১২ বছর বয়সী ফাহিম নামের এক শিশু গুরুতর আহত হয়েছে।
ফাহিম বাকলিয়ার
ময়দারমীলের পশ্চিম পাড়া এলাকার মো. কালামের ছেলে। সে সন্ত্রাসীদের আধিপত্য বিস্তারে দুগ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে আহত হয়।

তার মা জোসনা ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানাযায়, তারা পথচারী হিসেবে আক্রান্ত হয়েছে। ফাহিম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছে। ডাক্তার বলেন, শিশুটির অবস্থা স্থিতিশীল আছে এবং নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চমেক হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক জানায়, ফাহিমের পায়ের হাঁটুর পুরো অংশে গুলির আঘাত রয়েছে। অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে, তবে জীবনহানির আশঙ্কা নেই। আমরা শিশুটিকে পর্যবেক্ষণে রেখেছি।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, ময়দারমীল এলাকায় দুই পক্ষের মধ্যে ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনার সময় ফাহিমও আহত হয়েছে। আমরা পাঁচজনকে আটক করেছি। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন,
ময়দারমীল এলাকায় কয়েকদিন ধরে উত্তেজনা ছিল। ছোট ছেলে ফাহিমের মতো সাধারণ মানুষও এর ভিকটিম হচ্ছে। আমরা চাই, প্রশাসন যেন দ্রুত নিরাপত্তা জোরদার করে।

এদিকে পুলিশ বলছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী মোরশেদ খানের অনুসারীরা প্রতিপক্ষ সন্ত্রাসী আব্দুস সোবাহান ও শওকতের অনুসারীদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে ও ধারালো অস্ত্র এলোপাতাড়ি আঘাত করে। মোরশেদ খান নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে থাকেন। নগর পুলিশের করা ৩০০ দুষ্কৃতকারীর তালিকায় তার নাম রয়েছে।

ফাহিম ছাড়াও মো. হাসান, জসিম, ইসমাইল মিয়াসহ তিনজন আহত হন।

পুলিশ জানায়, নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মোরশেদ খান ২০২৪ সালের ৫ আগস্টের পর এলাকায় ফিরে আসেন। এর আগে তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। মোরশেদ খান এলাকায় ফিরে এলে তাঁর প্রতিপক্ষ সোবাহান ও শওকত তাঁকে মারধর করে এলাকাছাড়া করেন। এই ঘটনার জেরে মোরশেদ খানের অনুসারীরা শনিবার প্রতিপক্ষের ওপর হামলা করেন। কিন্তু প্রতিপক্ষের কেউ আহত না হলেও সাধারণ লোকজন আহত হন।

এবিষয়ে জানতে চাইলে পুলিশের দক্ষিণের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া বলেন, গোলাগুলির পর অভিযান চালিয়ে ফারুক হোসেন নামে একজনের বাসা থেকে একটি শর্টগান, দুটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের খবরে সে পালিয়ে গেছে। এর আগে আধিপত্য নিয়ে সংঘর্ষে চারজন আহত হন। এই ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
এবিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির দলীয় স্থানীয় নেতারা বলেন, দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী ক্লিয়ার বলেছেন সন্ত্রাসীদের কোনো দল নেই,যেইহোক আইনের আওতায় আসতে হবে।সেহিসেবে দলের নাম ভাঙিয়ে যারাই অপকর্ম করবে তাদের বিরুদ্ধে দল ও প্রশাসন কঠোর ব্যবস্থা নিবেন আশাকরি দেশ ও দলের স্বার্থে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টক্সিকে যশ–কিয়ারার ঘনিষ্ঠতা নিয়ে সমালোচনা, কড়া জবাব হুমা কুরেশির

চট্টগ্রামের বাকলিয়ায় সন্ত্রাসীদের দুগ্রুপের গোলাগুলিতে ১২ বছরের শিশু গুলিবিদ্ধ

আপডেট সময় : 11:51:48 am, Sunday, 5 April 2026