Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড

রূপগঞ্জে রনি নিট এন্ড কম্পোজিট ডাইয়িং কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ অভিযোগের পরও নীরব ভূমিকায় প্রশাসন রাতের আধারে বিষ ঢালছে কারখানা- মরছে মাছ! দূর্গন্ধে অতিষ্ট জনজীবন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:04:46 pm, Friday, 3 April 2026
  • 55 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

দিনে স্বাভাবিক, রাতে নীরব দূষণ, এভাবেই নারায়ণগঞ্জের রূপগঞ্জের খাদুন এলাকায় রনি নিট এন্ড কম্পোজিট নামে একটি ডায়িং কারখানার চলছে ‘বিষ ঢালার’ কার্যক্রম। আর সে বিষেই মরছে খামারের মাছ, ফসলি জমি বিপর্যস্ত হচ্ছে পরিবেশ। স্থানীয়দের
অভিযোগ, রনি নিট ডায়িং নামের কারখানাটি গভীর রাতে অপরিশোধিত বর্জ্য পানি ছেড়ে দেয় এবি সোয়েটার নামে একটি রপ্তানিমূখী পোশাক কারখানার মাছের খামারে। আর ভোর হলেই সেই পানির প্রভাব দেখা যায় পুকুরে ভেসে ওঠে মরা মাছ, বাতাসে ছড়িয়ে পড়ে তীব্র পচা গন্ধ। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা ও এবি সোয়েটার কারখানার ব্যবস্থাপনা পরিচালক আমজাদ আলী ভুইয়া বাদী হয়ে তারাব পৌরসভার প্রশাসক সাইফুল ইসলাম বরাবর অভিযোগ দিলেও বন্ধ হয়নি পানি ফেলা।
সরেজমিনে গিয়ে জানা গেছে, খাদুন এলাকার রনি নিট কম্পোজিট ডাইয়িং কারখানার বর্জ্য আগে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে খালে ফেলা হতো। কিন্তু ঢাকা-সিলেট মহাসড়ক ৮ লেনে উন্নীতকরণের কাজের জন্য খাল ভরাট করে ফেলা হয়। এ কারণে কারখানা কর্তৃপক্ষ রাতের আধারে এবি সোয়োটারের মালিনাধীন জমিতে অপরিশোধিত ডাইংয়ের বর্জ্যের পানি ফেলছে। এতে এবি সোয়েটার কারখানার ভেতরে থাকা খামারের প্রায় ৮ লাখ টাকার মাছ মরে ভেসে উঠে। কারখানার পাশ দিয়ে প্রবাহিত ডোবার পানির স্বাভাবিক নেই, রং কালচে-লালচে, পানির ওপর ভাসছে ফেনা, চারপাশে অসহনীয় দুর্গন্ধ। এতে আশপাশের ফসলি জমি নষ্ট হচ্ছে। এছাড়া পানির পচা দূর্গদ্ধে জনজীবন অতিষ্ট হয়ে পড়ছে। রনি নিট অ্যান্ড ডাইং কম্পোজিট কারখানার এ সকল পচা পানির কারণে রূপসী, দক্ষিণ রূপসি বরাবো খাদুনসহ বেশ কয়েকটি এলাকায় গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি করছে। এতে খোশ পাচড়াসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ।
এছাড়া, রনি নিট এন্ড কম্পোজিট কারখানার পচা পানি এবি সোয়েটার কারখানার ভেতরে প্রবেশ করে সৃষ্টি হয় জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারণে টানা ৭ দিন বন্ধ থাকে এবি সোয়েটার পোশাক কারখানার কার্যক্রম। এতে রপ্তানি বন্ধ হয়ে এবি সোয়েটার কারখানার প্রায় ১০ হাজার ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেন।

এবি সোয়েটার কারখানার শ্রমিকরা বলেন, রনি নেট এন্ড কম্পোজিট কারখানার পচা পানি আমাদের কারখানার ভেতরে প্রবেশ করলে আমাদের কারখানা বন্ধ হয়ে যায়। এ কারণে আমরা ঈদের আগে বকেয়া বেতন পাইনি। পানির এমন দূর্গদ্ধ যে শ্বাস নেয়া কষ্ট হয়ে যায়।

এ ব্যাপারে এ বিষয়ে কারখানার মানব সম্পদ বিভাগের হুমাউনুর রহমান বলেন, রনি নিট এন্ড কম্পোজিট ডায়িং কারখানার অপরিশোধিত পানি এসে আমাদের খামারের পুকুরের মাছ মরে গেছে।এছাড়া নষ্ট হচ্ছে ফসলি জমি। কারখানার ভেতরে পচা পানি প্রবেশ করে কানা সাত দিন আমাদের পোশাক কারখানার কার্যক্রম বন্ধ ছিল। এতে আমরা বিশাল অতি সম্মুখীন হই। আমরা এ ব্যাপারে বরাবর অভিযোগ দিলেও রনি ডাইয়িং কারখানা কর্তৃপক্ষ পানি ফেলা বন্ধ করেনি।

এ ব্যাপারে রনির নিট এন্ড কম্পোজিট ডাইং কারখানার কর্তৃপক্ষের বক্তব্য নিতে গেলে তারা প্রকার বক্তব্য দিতে রাজি হননি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তাড়াবো পৌরসভার প্রশাসক সাইফুল ইসলাম বলেন, এ ব্যাপারে এবি সোয়েটার কারখানা থেকে একটি অভিযোগ করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ

রূপগঞ্জে রনি নিট এন্ড কম্পোজিট ডাইয়িং কারখানার বর্জ্যে বিপর্যস্ত পরিবেশ অভিযোগের পরও নীরব ভূমিকায় প্রশাসন রাতের আধারে বিষ ঢালছে কারখানা- মরছে মাছ! দূর্গন্ধে অতিষ্ট জনজীবন

আপডেট সময় : 07:04:46 pm, Friday, 3 April 2026