Dhaka , Wednesday, 10 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা স্বামীর চেয়ে স্ত্রীর আয় বেশি হলে পুরুষের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে: গবেষণা বিশ্বকাপ ২০২৬: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার আট দলের সম্ভাবনা বিশ্লেষণ দলীয় সম্পদ-প্রতীকও কি হারাতে পারেন মমতা? সেভেন আপের বোতলে দুধ ঢেলে গোসল করে সৌদিকে সমর্থন ব্রাজিল সমর্থকের সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রযুক্তি নির্ভর আর্থিক সেবায় বদলে যাচ্ছে মানুষের জীবন ফটিকছড়ি হতে ০১ টি দেশীয় এলজি বন্দুক ও ০৭ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ ০১ জন’কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন যৌন নিপীড়নের অভিযোগে আইসিসির প্রধান কৌঁসুলি বরখাস্ত দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করে ইরানি যুবককে বিয়ে করলেন মার্কিন নারী ক্রীড়াবিদ কৃষক দল নেতার ক্ষমতায় হালিশহরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ নোয়াখালীতে চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার অতিবৃষ্টিতে ক্ষতিপূরণ ও কৃষিঋণ মওকুফের দাবিতে দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ পাইকগাছায় মাটির রাস্তা থেকে এইচবিবি: বদলে গেল জনদুর্ভোগের চিত্র ১৭ জুন রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উন্নয়ন দাবিতে ৯ দফা প্রস্তুত

রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু, হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি

  • Reporter Name
  • আপডেট সময় : 07:03:47 pm, Thursday, 2 April 2026
  • 35 বার পড়া হয়েছে
মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১৫ দিনে হামের লক্ষণ নিয়ে অর্ধশতাধিক শিশু হাসপাতালে এসেছে। গত সোমবার সকাল ৯টা থেকে গতকাল ২এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত ১৫ শিশু ভর্তি করা হয়। গত বুধবার বিকেলে ৮ শিশুকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
 বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত ভর্তি রয়েছে ৭ শিশু। তাদের হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে হামের লক্ষণ থাকা ও আক্রান্ত শিশুদের ভর্তি করা হচ্ছে। হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়ছেন। আগামী ৫এপ্রিল রবিবার হামের জরুরী টিকাদান শুরু হবে জেনে রোগীর অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৩০মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ২২ শিশু।
এছাড়া হামের লক্ষণ নিয়ে গত ২৪মার্চ রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর বাড়ইপাড়া এলাকার রকির ছেলে আরিয়ান ইসলাম ঢাকার শহিদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়। গত ১৯মার্চ ঢাকার মহাখালী উদরাময় হাসপাতাতলে মারা যায় কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকার এক বছর বয়সী নুহাশ।
গতকাল ২এপ্রিল বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের লক্ষণ নিয়ে ৭জন শিশু ভর্তি রয়েছে। তারা হচ্ছে রূপগঞ্জের মাহমুদাবাদ গ্রামের ফয়সালের মেয়ে ফাতিহা(২), পূবেরগাঁও গ্রামের সোহেল আহম্মদের ছেলে দিহান(১০), মঙ্গলখালী গ্রামের আল-আমিনের ছেলে মিনহা(৮), মাসাবো গ্রামের মামুন হাসানের ছেলে হাসিম(৪), পাড়াইন গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে হাফসা আক্তার(৮), চনপাড়া গ্রামের রাব্বির ছেলে এক বছর বয়সী রাইয়ান ইসলাম, রূপগঞ্জ গ্রামের দ্বীন ইসলামের ছেলে আযান(৪)।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি মাকসুদুল হাসান মতিন বলেন, স্বাস্থ্য সহকারীরা নিজ নিজ এলাকায় প্রতিদিন হামের লক্ষণকৃত শিশুদের খুঁজে বের করে হাসপাতালে নিয়ে আসছে। তাদের চিকিৎসাও দেওয়া হচ্ছে।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভি ফেরদৌস বলেন, হাম রোগীদের চিকিৎসায় আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে। হাম সংক্রমণ ব্যাধি হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। অভিভাবকদের সচেতন থাকতে হবে। হামে আক্রান্ত শিশুকে অন্য শিশুদের কাছ থেকে আলাদা রাখতে হবে। শিশুদের ভিটামিনযুক্ত খাবার দিতে হবে।
গত ১৭ মার্চ থেকে হামের লক্ষণ নিয়ে ভর্তি হওয়া শিশুদের মধ্যে ২০টি শিশুর নমুনা সংগ্রহ করে চিকিৎসা চলছে। নমুনা সংগ্রহ করে ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ২০টি নমুনার পরীক্ষার ফলাফলের মধ্যে মধ্যে ১৫টি শিশুর শরীরে হাম শনাক্ত হয়।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, আক্রান্ত শিশুদের ৮০ শতাংশই ৯ মাসের নিচে বয়স। তাদের হামের টিকা নেওয়ারই সময় হয়নি এখনো। বাকি শিশুদের মধ্যে ১০ শতাংশ ১ ডোজপ্রাপ্ত এবং বাকি ১০ শতাংশ ২ ডোজপ্রাপ্ত। পরিস্থিতি সামলাতে ইতিমধ্যে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলায় বর্তমানে ৭৫হাজার ডোজ হাম টিকা মজুদ রয়েছে। এসব টিকা পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ এলাকা ও শিশুদের মধ্যে প্রয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে। সরকারি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে রূপগঞ্জের ৪১টি কমিউনিটি ক্লিনিক, দুইটি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র সচল  ও রোগী পরিবহনে নৌ অ্যাম্বুলেন্স ব্যবস্থা করা হবে। হাম  নিয়ে একটি পক্ষ আতঙ্ক ছড়াচ্ছে। অভিভাবকদের আতঙ্কিত না হয়ে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। তিনি রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম, রোগীদের চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ ও হামের টিকাদান কার্যক্রমের অগ্রগতির সম্পর্কে নিয়োমিত খোঁজ খবর নিচ্ছেন।
তাং-০২-০৪-২০২৬ইং
(নারায়ণগঞ্জ):

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

‘চোখের বদলে চোখ’, নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মার্কিন-ইরান পালটাপালটি হামলা

রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু, হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি

আপডেট সময় : 07:03:47 pm, Thursday, 2 April 2026