Dhaka , Tuesday, 9 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান শিক্ষার্থীদের জন্য নিরাপদ নগর গড়তে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে:- মেয়র ডা. শাহাদাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন মাদকবিরোধী অভিযানে ৩ জন আটক, জিরো টলারেন্স নীতির ঘোষণা আজিজুল হক আজিজের নানাবাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু রূপগঞ্জে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন  বিশ্বকাপ উন্মাদনায় রামগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর ব্যতিক্রমী উদ্যোগ পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত রূপগঞ্জে খাল দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মামলার আসামি স্টার নিউজের সাংবাদিক রামুতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রযুক্তি নির্ভর আর্থিক সেবায় বদলে যাচ্ছে মানুষের জীবন ফটিকছড়ি হতে ০১ টি দেশীয় এলজি বন্দুক ও ০৭ রাউন্ড কার্তুজ উদ্ধারসহ ০১ জন’কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত একনেকে ৩ হাজার ৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন যৌন নিপীড়নের অভিযোগে আইসিসির প্রধান কৌঁসুলি বরখাস্ত দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করে ইরানি যুবককে বিয়ে করলেন মার্কিন নারী ক্রীড়াবিদ কৃষক দল নেতার ক্ষমতায় হালিশহরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ নোয়াখালীতে চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি রামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চার নেতা গ্রেফতার অতিবৃষ্টিতে ক্ষতিপূরণ ও কৃষিঋণ মওকুফের দাবিতে দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ পাইকগাছায় মাটির রাস্তা থেকে এইচবিবি: বদলে গেল জনদুর্ভোগের চিত্র ১৭ জুন রাজনগরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উন্নয়ন দাবিতে ৯ দফা প্রস্তুত মৌলভীবাজার পিটিআইয়ে প্রশিক্ষণে এসি ও খাবারের মান নিয়ে অসন্তোষ ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম মডেল সফল, অ্যাম্বুলেন্স ভাড়া হবে নির্ধারিত ও স্বচ্ছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, জব্দ প্রাইভেটকার চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

চবিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বৃদ্ধি ও আধুনিক ক্যাম্পাস গড়তে ছাত্রদলের ৮ দফা দাবি

  • Reporter Name
  • আপডেট সময় : 06:14:09 pm, Wednesday, 1 April 2026
  • 112 বার পড়া হয়েছে
সজল চন্দ্র রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, আবাসন সংকট নিরসন এবং একটি আধুনিক ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার (১ এপ্রিল) দেওয়া এ স্মারকলিপিতে চবি ছাত্রদল উল্লেখ করে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিন পর দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হলেও শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী বিশ্ববিদ্যালয় পর্যায়ে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো দৃশ্যমান হয়নি। বরং দীর্ঘ সময়ের পুঞ্জীভূত সমস্যাগুলো শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন ব্যাহত করছে।
স্মারকলিপিতে বলা হয় যে যাতায়াত ব্যবস্থা, আবাসন সংকট, নিরাপত্তাহীনতা এবং আধুনিক সুযোগ-সুবিধার অভাব এই চারটি বড় সমস্যাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। বিশেষ করে শাটল ট্রেনের সংখ্যা স্বল্পতা ও অনিয়মিত চলাচলের কারণে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণে বিঘ্ন ঘটছে।
এছাড়া আবাসন সংকটের কারণে অনেক শিক্ষার্থীকে বাধ্য হয়ে ক্যাম্পাসের বাইরে ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করতে হচ্ছে। এ অবস্থায় নতুন আবাসিক হল নির্মাণ দ্রুত শুরু করা এবং বিদ্যমান হলগুলোর সংস্কারের দাবি জানানো হয়েছে। একইসঙ্গে নতুন হল নির্মাণ সম্পন্ন না হওয়া পর্যন্ত আবাসন সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য মাসিক আবাসন ভাতা চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা তুলে ধরে স্মারকলিপিতে ক্যাম্পাসজুড়ে সিসিটিভি স্থাপন, নজরদারি বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সর্বত্র উচ্চগতির ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করা এবং প্রতিটি বিভাগে আধুনিক লাইব্রেরি, ফটোকপি ও প্রিন্টিং সুবিধা চালুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয় যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও আধুনিক করতে হবে। একইসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মুখপাত্র না হয়ে শিক্ষার্থীদের ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে এবং শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করবে এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
অন্যদিকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনায় আহত শিক্ষার্থীদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থাও গ্রহণের আহ্বান জানানো হয়। স্মারকলিপিতে ছাত্রদল নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এসব দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়, সহ-সভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাবেদ, দপ্তর সম্পাদক আবু হাসনাত মো:রুকনুদ্দিন সহ আরও একাধিক নেতাকর্মীরা।
এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে যাতায়াত, আবাসন ও নিরাপত্তা সমস্যায় ভুগছে। আমাদের ৮ দফা দাবি কোনো রাজনৈতিক নয়, এটি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার। আমরা চাই প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে একটি নিরাপদ, আধুনিক ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করুক।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমার গৃহনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান

চবিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বৃদ্ধি ও আধুনিক ক্যাম্পাস গড়তে ছাত্রদলের ৮ দফা দাবি

আপডেট সময় : 06:14:09 pm, Wednesday, 1 April 2026