Dhaka , Wednesday, 1 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে বিএনপি কার্য্যালয়ে সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর, আহত ৫, স্থানীয় সাংসদের ছবি ভাংচুর ইবিতে গনভোটের রায় বাতিলের প্রতিবাদে ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে মানববন্ধন সাভার আশুলিয়ায় দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ — বেতন-বঞ্চিত ৪ হাজার শ্রমিকের মানববন্ধন ১৪টি এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ করলো আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায় ঝালকাঠিতে দোকান পোড়ানোর মামলা করে বিপাকে বাদী, মামলা তুলে নিতে আসামীদের হুমকি  নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন এলজিইডি প্রকৌশলীকে মারধর ও অফিসে ভাঙচুরের অভিযোগে চবি ছাত্রদল নেতা হৃদয়ের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যবস্থা গ্রহণ  হাটহাজারীতে চাকসু নেতার ওপর অতর্কিত হামলা, চমেকে চিকিৎসাধীন  লেংটার মেলায় মাজারের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে দুই গ্রুপের মারামারি; মাজারের খাদেমকে কুপিয়ে জখম ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সিপিবির মানববন্ধন আগামী জুলাইয়ে শহীদ আনাস হলের নির্মাণাধীন ব্লক চালু, আবাসিকতার আগাম বিজ্ঞপ্তি রামুতে গভীর রাতে অভিযান চালিয়ে এস্কেভেটর ও ড্রাম ট্রাক জব্দ রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে ফুটপাত দখলমুক্তে আবারও যৌথ উচ্ছেদ অভিযান, আটক- ১১ লক্ষ্মীপুরে জ্বালানি সংকটে সেচ দিতে না পেরে দিশেহারা কৃষক রূপগঞ্জে উচ্ছেদ অভিযানে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত, আটজ-১১ রূপগঞ্জে দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা, বন্ধুর হাত পায়ের রক কর্তন রূপগঞ্জে ছেলে ও ছেলের বউয়ের অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন রূপগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার লক্ষ্মীপুরে ইয়াবা-মদ ও পিস্তলসহ দুইজন গ্রেপ্তার লক্ষ্মীপুরর ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার মির্জাপুরে আইন শৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় অবৈধ তেল মজুদে জরিমানা, ৪০০ লিটার জব্দ পাইকগাছায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক এ কে এম মমিনুল হক: প্রজ্ঞাপন জারি বুড়িমারীতে খাবারের সাথে বিষক্রিয়া: একই পরিবারের ৯ জনকে অচেতন করে সর্বস্ব লুট লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে এ কে এম মমিনুল হকের নিয়োগ; সবার দোয়া চাইলেন ছেলে জারিফ

এলজিইডি প্রকৌশলীকে মারধর ও অফিসে ভাঙচুরের অভিযোগে চবি ছাত্রদল নেতা হৃদয়ের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যবস্থা গ্রহণ 

  • Reporter Name
  • আপডেট সময় : 01:27:08 pm, Wednesday, 1 April 2026
  • 11 বার পড়া হয়েছে
সজল চন্দ্র রায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (Local Government Engineering Department) কার্যালয়ে এক প্রকৌশলীর সঙ্গে বাগবিতণ্ডা ও সরকারি অফিসে ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
গত সোমবার বিকেলে ফটিকছড়ি এলজিইডি কার্যালয়ে গিয়ে এক কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান সাজ্জাদ হোসেন হৃদয়। এ সময় অফিসের প্রিন্টার ভাঙচুর এবং মারধরের চেষ্টা করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। অভিযুক্ত সাজ্জাদ হোসেন হৃদয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং চাকসুর সর্বশেষ নির্বাচনে ভিপি পদে প্রার্থী ছিলেন। বিভিন্ন সূত্রে জানা যায় তার ‘হৃদয় এন্টারপ্রাইজ’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানও রয়েছে।
এদিকে, ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রদল বিষয়টি আমলে নিয়ে হৃদয়ের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে। নোটিশে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় এই নোটিশ প্রদান করা হয়।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা তৈরি হয়েছে। চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী আরিফ মইনুদ্দিন তার ফেসবুক পোস্টে অভিযোগ করেন, হৃদয় টেন্ডার সংক্রান্ত বিষয়ে প্রকৌশলীকে হুমকি ও মারধরের চেষ্টা করেছেন।
এ বিষয়ে ভুক্তভোগী প্রকৌশলী আতাউল্লাহ গণমাধ্যমকে বলেন, “আমি উনাকে চিনতাম না। উনি প্রথমে আমার কাছে এসে, হিসাব রক্ষক সয়ন বড়ুয়ার ফোন নাম্বার চান। আমার মোবাইলটা হ্যাং হয়ে যাওয়ায় আমি তাকে বলি সে পাশের রুমেই আছে। তারপর এই হৃদয় পাশের রুমে গিয়ে সয়ন বড়ুয়াকে না পেয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে। আমাকে মারতে তেড়ে আসেন। তাকে ২/৩ জন মিলে আটকে রাখতে পারছিলো না। তার সাথে থাকা বাকিরাও এইরকম এগ্রেসিভ আচরণ করছিল। এরমাঝখানে উনি বলেন যে উনাকে দেখলে ইউ এন ও পর্যন্ত দাঁড়িয়ে যায়, আমি কেন তার সামনে বসে তামাশা করছি। এসময় তিনি অফিসের প্রিন্টার সহ নানা সামগ্রী ভাংচুর করেন।”
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয় এর কাছে জানতে চাওয়া হলে তিনি গণমাধ্যমকে বলেন, ” এই ধরনের অভিযোগ আনার জন্য তার অবশ্যই প্রমাণ থাকা লাগবে। আমি কোন টেন্ডারের জন্য এলজিইডি অফিসে গিয়ে প্রকৌশলী কে মারধর করেছি, সেটা তাকে অবশ্যই প্রমাণ সহ বলতে হবে, নাহলে তার (আরিফ মইনুদ্দিন) বিরুদ্ধে আমি মানহানির অভিযোগ করব। সবকিছুর আগে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এরপর আমি নেতা। শিক্ষার্থী হিসেবে অবশ্যই আমার একটা মানসম্মান রয়েছে। তার এই ধরনের প্রমাণ বিহীন এলিগেশনে
আমার সম্মানহানি হয়েছে। সে যদি প্রমাণ দিতে না পারে তার বিরুদ্ধে আমি অবশ্যই মামলা করব। সে যদি প্রমাণ দেখাতে পারে তাহলে তার যেকোনো কথাই আমি মেনে নেব।” তিনি আরো বলেন, “আমি ভাই আমার এক ছোটোভাইকে খুজতে গিয়েছিলাম, তাকে না পেয়ে প্রকৌশলী আতাউল্লাহর কাছে তার নাম্বার চেয়েছিলাম। সেটা নিয়ে সামান্য কথাকাটাকাটি হয়। অথচ তারা এইটাকে কোথায় নিয়ে গেলো।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বিএনপি কার্য্যালয়ে সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর, আহত ৫, স্থানীয় সাংসদের ছবি ভাংচুর

এলজিইডি প্রকৌশলীকে মারধর ও অফিসে ভাঙচুরের অভিযোগে চবি ছাত্রদল নেতা হৃদয়ের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যবস্থা গ্রহণ 

আপডেট সময় : 01:27:08 pm, Wednesday, 1 April 2026