
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বক্তাবলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের প্রসন্ননগরস্থ আমজাদ কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু বকর ছিদ্দিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না এবং ফতুল্লা পশ্চিম থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নূরুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তিনি বক্তাবলী ব্রিজ নির্মাণ এবং একটি হাসপাতাল স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে তিনি প্রসন্ননগর এলাকার বেহাল সড়ক পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলেন।
























