Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে অগ্নিকান্ডে দুই পরিবারের বসতঘর মালামাল পুড়ে ছাই: ০৫ বান্ডেল ঢেউটিন বিতরণ

  • Reporter Name
  • আপডেট সময় : 12:33:09 pm, Thursday, 26 March 2026
  • 97 বার পড়া হয়েছে

সীমান্ত দাস, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে অগ্নিকান্ডে দুই পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৫ মার্চ ২০২৬ ইং) সকাল এগারোটার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কান্ঠালিয়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই গ্রামের চিত্ত রঞ্জন শীল ও লক্ষণ শীলের বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। জানা গেছে, বৈদ্যুতিক শক সার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে তা দাউ দাউ করে সমগ্র বসতঘরে ছড়ি পড়ে। এসময় আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্য এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে চিত্ত রঞ্জন শীল ও লক্ষণ শীলের বসতঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। এই অগ্নিকান্ডে দুই পরিবারের প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এদিকে খবর পেয়ে মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা ঘটনাস্থলে যান। পরে তিনি স্থানীয় এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীকে অগ্নিকান্ডের বিষয়টি অবহিত করেন। পরে তাঁর নির্দেশে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাৎক্ষনিক ৫ বান্ডেল ঢেউটিন বরাদ্দ দেন। বিকালে পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়ার উপস্থিতিতে চিত্ত রঞ্জন শীলকে ৩ বান্ডেল ও লক্ষণ শীলকে ২ বান্ডেল ঢেউটিন দেয়া হয়। মির্জাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কহিনুর রহমান জানান, মাননীয় এমপি সাহেবের নির্দেশে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের দরিদ্র দুই পরিবারকে বিকালে ৫ বান্ডেল ঢেউটিন বরাদ্দ দেয়া হয়েছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রতি বান্ডেল ঢেউটিনের সঙ্গে ৩ হাজার টাকাও ক্ষতিগ্রস্থদের দেয়া হবে বলে তিনি জানিয়েছেন। মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা জানান, অগ্নিকান্ডের ঘটনা শুনার সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে ছুটে যাই। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবারের খবর সঙ্গে সঙ্গে মাননীয় এমপি মহোদয়কে অবগত করি। পরে এমপি সাহেবের নির্দেশে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাদের দুই পরিবারকে ৫ বান্ডেল ঢেউটিন বরাদ্দ দিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

মির্জাপুরে অগ্নিকান্ডে দুই পরিবারের বসতঘর মালামাল পুড়ে ছাই: ০৫ বান্ডেল ঢেউটিন বিতরণ

আপডেট সময় : 12:33:09 pm, Thursday, 26 March 2026