Dhaka , Sunday, 15 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
উন্নয়ন ও জনসেবায় সরব ত্রাণমন্ত্রী: বড়বাড়িতে সড়ক উদ্বোধন ও কুড়িগ্রামে বিশ্বের সর্ববৃহৎ কড়াইয়ের সূচনা এপেক্স ক্লাব অব রামুর উদ্যােগে এতিমদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন নগরীর বিভিন্ন মার্কেটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার বোয়ালখালী’র আহলা করলডেঙ্গা ও আমুছিয়া ইউনিয়নের হকখালী খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ)’র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শনিবারের অঙ্গীকার, বাসা-বাড়ি রাখি পরিষ্কার” স্লোগানে চসিকের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান উদ্বোধন মধুপুরে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ও ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল হরিপুরে অনলাইন প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল পাইকগাছায় তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি, মোবাইল কোর্টে জরিমানা রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ঝালকাঠিতে নৌ কর্মকর্তা’র প্রাইভেটকার খাদে পড়ে দেড় বছরের শিশু নিহত কক্সবাজার থেকে নোয়াখালীতে ইয়াবা পাচার, গ্রেপ্তার-২ ঈদে নৌ-যাত্রায় নিরাপত্তা নিশ্চিতে মোংলায় কোস্ট গার্ডের বিশেষ টহল ঝালকাঠিতে মাহে রমজান উপলক্ষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন সোনাইমুড়ীতে হিযবুত তওহীদের দুই সদস্য হত্যার ১০ বছরেও বিচার হয়নি: মামলা প্রত্যাহারে ক্ষোভ, সংবাদ সম্মেলনে বিচার দাবি নোয়াখালীতে নিখোঁজের দুইদিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মির্জাপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী অপহরণ শ্রীপুরে ঝড়ো হাওয়ায় গাছের ডাল পরে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু। লক্ষ্মীপুরে দোকানের তালা ভেঙ্গে ২৬ লাখ টাকার মালামাল চুরি রূপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বাড়ির মালিকের মৃত্যু, দগ্ধ ২ শরীয়তপুরে দাদির সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু পাইকগাছায় ৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ ঝালকাঠিতে ১৬০টি গাছ কাটার পর স্থগিত প্রায় দুই হাজার গাছ কাটার প্রকল্প রাজাপুরে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক অভিযান মধুপুরে এতিমখানা ও প্রতিবন্ধী বিদ্যালয়ে সৌদির খেজুর বিতরণ রূপগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন ১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে : পানিসম্পদ মন্ত্রী। অফিসে সময়মতো উপস্থিতি বাধ্যতামূলক, অন্যথায় শাস্তির হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর তারাগঞ্জে আলোচিত জোড়া খুনের আসামি মজিদুল গ্রেফতার: র‍্যাবের ঝটিকা অভিযানে সাফল্য রূপগঞ্জে আগুনে চার দোকান পুড়ে ছাই ॥ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

ভারতে হিন্দুত্ববাদীদের বড়দিন পালনে বাধা- যিশুর মূর্তি ভাংচুর

  • Reporter Name
  • আপডেট সময় : 07:27:28 pm, Monday, 27 December 2021
  • 585 বার পড়া হয়েছে

ভারতে হিন্দুত্ববাদীদের বড়দিন পালনে বাধা- যিশুর মূর্তি ভাংচুর

দৈনিক আজকের বাংলা ডেস্ক।।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক মূল এলাকাসহ দেশটির বিভিন্ন এলাকায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের উৎসবে বাধা দিয়েছে কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। সোমবার (২৭ ডিসেম্বর) ভারতের ইংরেজি দৈনিক দ্য হিন্দুর এক প্রতিবেদনে ভারতজুড়ে বড়দিনের উৎসবে কট্টর হিন্দুত্ববাদীদের বাধা দেওয়ার খবর জানানো হয়েছে।

দ্য হিন্দু বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানার আমবালায় জিসু খ্রিস্টের মূর্তি ভাঙচুর এবং বড়দিনের উদযাপনে ব্যাঘাত সৃষ্টি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিজেপির কর্মীরা সান্তা ক্লজের একটি মডেলে অগ্নিসংযোগ এবং শনিবার মোদির সংসদীয় এলাকা ও হিন্দু ধর্মের পবিত্রতম শহর বারাণসীতে একটি গির্জার বাইরে ক্রিসমাস উদযাপন ও ধর্মান্তরের বিরুদ্ধে স্লোগান দিয়েছে।

বারাণসীর সমাজকর্মী অনুপ শ্রমিক রয়টার্সকে বলেছেন, তিনি প্রায় দুই ডজন মানুষকে সান্তা ক্লজের মডেল পুড়িয়ে দিতে দেখেছেন। তবে এ ব্যাপারে ভারতের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে টেলিফোন করা হলেও মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

বারাণসী ছাড়াও শনিবার পূর্বাঞ্চলীয় আসামের শিলচরেও বড়দিনের উৎসবে বাধা দেওয়া হয়েছে। বিজেপি-সমর্থিত দেশটির কট্টর হিন্দুত্ববাদী বজরং দলের কিছু সদস্য সেখানকার একটি গির্জায় বড়দিনের উৎসবে ব্যাঘাত ঘটিয়েছে বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে।

দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেস এবং সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা এসব ঘটনায় দ্রুত ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানিয়েছেন। ভারতের সাবেক অর্থমন্ত্রী এবং কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা পি চিদাম্বরম এক টুইটে বলেছেন, হরিয়ানা ও আসামের বিজেপি সরকারের দুষ্কৃতীদের শনাক্ত করে আইনের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া উচিত প্রধানমন্ত্রীর।

২০১৪ সালে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বিজেপি ভারতের ক্ষমতায় আসার পর দেশটির রাজ্যগুলোতে কট্টর হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন তাদের অবস্থান সুসংহত করেছে। এমনকি বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলাও চালিয়েছে এই হিন্দুত্ববাদীরা। দেশটির হিন্দুত্ববাদী সংগঠনগুলো বলছে, দেশে ধর্মান্তর প্রতিরোধ করাই তাদের কাজ।

ভারতের সংবিধানে সংখ্যালঘু সম্প্রদায়ের বিশ্বাস এবং মানবাধিকার রক্ষার নিশ্চয়তা দেওয়া হলেও কয়েকটি রাজ্যে ধর্মান্তরবিরোধী আইন পাস হয়েছে অথবা পাস করার প্রক্রিয়ায় আছে।

দেশটির বিভিন্ন প্রান্তে বড়দিনের উৎসবে বাধা, সান্তা ক্লজ ও যিশু খ্রিস্টের মূর্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের নিন্দা জানিয়েছেন অল ইন্ডিয়া ক্যাথলিক ইউনিয়নের ভাইস-প্রেসিডেন্ট ইলিয়াস ভাজ। তিনি বলেছেন, ভারতের শক্তি তার বৈচিত্র্যে এবং যারা বড়দিনে ব্যাঘাত ঘটিয়েছে, তারাই প্রকৃত দেশবিরোধী।

১৩০ কোটি ৭০ লাখ মানুষের দেশ ভারতে সংখ্যালঘু খ্রিস্টান এবং মুসলিম জনগোষ্ঠীর পরিমাণ প্রায় ১৬ শতাংশ।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

উন্নয়ন ও জনসেবায় সরব ত্রাণমন্ত্রী: বড়বাড়িতে সড়ক উদ্বোধন ও কুড়িগ্রামে বিশ্বের সর্ববৃহৎ কড়াইয়ের সূচনা

ভারতে হিন্দুত্ববাদীদের বড়দিন পালনে বাধা- যিশুর মূর্তি ভাংচুর

আপডেট সময় : 07:27:28 pm, Monday, 27 December 2021