
সোহানুর রহমান বাপ্পি,
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ-এ অনুষ্ঠিতব্য ১৯৯তম পবিত্র ঈদ-উল-ফিতরের জামাতকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রস্তুতির সার্বিক চিত্র তুলে ধরেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা।
ব্রিফিংয়ে আরও বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-১ (১৬২) আসনের মাননীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জের পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। তারা সকলেই ঈদ জামাতকে সুশৃঙ্খল ও নিরাপদভাবে আয়োজনের জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
এসময় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে তারা ঈদগাহ মাঠের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মুসল্লিদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সকলের সম্মিলিত সহযোগিতায় এবারের ঈদ জামাত আনন্দঘন ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
























