
চট্টগ্রাম প্রতিনিধি:
সোমবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, চট্টগ্রাম ও ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম-এর যৌথ আয়োজনে
২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম জেলায় সরকারিভাবে সংগৃহীত যাকাত ফান্ড হতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে
এ চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি, মাননীয় মন্ত্রী, অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; ড. মোঃ জিয়াউদ্দীন, কমিশনার, চট্টগ্রাম বিভাগ; জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, পুলিশ সুপার, চট্টগ্রাম; এবং জনাব মোস্তফা মনসুর আলম খাঁন, পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং এটি ধনী-গরিবের মধ্যে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে। যাকাত ধনীদের সম্পদকে পবিত্র করে এবং গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবাইকে যাকাত প্রদানে উদ্বুদ্ধ করার পাশাপাশি সুষ্ঠু ও স্বচ্ছভাবে যাকাত বণ্টনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ বছর ২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম জেলায় মোট ৯২ লাখ ১১ হাজার ৩৭২ টাকা যাকাত প্রদান করা হচ্ছে। জনসংখ্যার অনুপাতে ১০ হাজার টাকা করে চট্টগ্রাম জেলার ১৬টি উপজেলা ও মহানগরের ৬টি জোনের মোট ৯২১ জন উপকারভোগীর মাঝে এই অর্থ বিতরণ করা হয়।
























