Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শরীয়াতপুরের পদ্মার বুকে ভাসমান মরদেহ, রহস্যে ঘেরা অজ্ঞাত তরুণের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় : 08:19:48 pm, Tuesday, 17 March 2026
  • 89 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম. শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের পদ্মা নদীতে ভেসে ওঠা এক অজ্ঞাত তরুণের পচাগলা মরদেহকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নদীর তীরে স্থানীয়দের নজরে আসার পর খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পদ্মা সেতু দক্ষিণ থানার আওতাধীন উকিল উদ্দিন মুন্সিকান্দি গ্রামের হযরত বাড়ির উত্তর পাশে পদ্মা নদীর পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি নৌ পুলিশকে জানানো হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মরদেহটি আনুমানিক ১৭ বছর বয়সী এক তরুণের। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে মরদেহে পচন ধরেছে এবং চেহারা বিকৃত হয়ে যাওয়ায় এখনো তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের প্রাথমিক তথ্যের ভিত্তিতে ঘটনাটি হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় পদ্মা সেতু দক্ষিণ থানায় ৩০২, ২০১ ও ৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিহত তরুণের বাম হাতে নীল রঙের একটি ট্যাটু আঁকা ছিল। ওই ট্যাটুর সূত্র ধরেই তার পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে। ধারণা করা হচ্ছে, কোনো এক সময় তাকে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে এবং স্রোতের টানে মরদেহটি এই এলাকায় এসে ভেসে ওঠে।

তবে এখনো নিহতের পরিচয় না মেলায় বিষয়টি আরও রহস্যজনক হয়ে উঠেছে। এদিকে মরদেহটি বেওয়ারিশ হিসেবে শনাক্ত হওয়ায় সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মফিদুল ইসলাম শরীয়তপুর শাখার মাধ্যমে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

মাঝিরঘাট নৌপুলিশ জানিয়েছে, নিহত তরুণের পরিচয় শনাক্ত ও হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। যদি কোনো ব্যক্তি মরদেহটির পরিচয় সম্পর্কে তথ্য জানেন, তাহলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

শরীয়াতপুরের পদ্মার বুকে ভাসমান মরদেহ, রহস্যে ঘেরা অজ্ঞাত তরুণের মৃত্যু

আপডেট সময় : 08:19:48 pm, Tuesday, 17 March 2026