Dhaka , Tuesday, 30 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা, ভাংচুর লুটপাট ও জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে পরিত্যক্ত গর্ত থেকে ছাগল তুলতে গিয়ে বাবা-ছেলে – মামা সহ প্রাণ গেল ৪ জনের রায়পুরে বর্ণমালা একাডেমীতে ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি। তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল কঠিন সময়ে সতীর্থকে পাশে পাচ্ছেন রোনালদো ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্র যা করছে, তা ‘বিশ্বকাপের ইতিহাসে কালো অধ্যায়’ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে খুশি করতে মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই: জ্বালানি প্রতিমন্ত্রী ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নের নিউক্লিয়াস বদলে যাওয়া ভিনি নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা উদ্ধার সরাইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক প্রযুক্তি নির্ভর কৃষিই উন্নয়নের চাবিকাঠি: ড. মঈন খান সাতকানিয়ার আমিলাইশে রাতের অন্ধকারে বাড়িতে আগুন নন্দিনী হত্যার বিচার হবে দ্রুততম সময়ে, ফলিমারীতে নিহতের পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দিয়ে ত্রাণমন্ত্রী দুলুর ঘোষণা ক্যাবের চরভদ্রাসন উপজেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। মির্জাপুরের গোড়াই শিল্পাঞ্চলে বিশেষ অভিযান বিপুল পরিমাণ অবৈধ তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত মধুপুরে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ মধুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা জেল, জরিমানা ঘাটাইলে ব্র্যাকের বিশেষ প্রশিক্ষণ শেষে হাঁসের বাচ্চা বিতরণ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি রূপগঞ্জ বালু নদের কায়েতপাড়া-নগরপাড়া সেতু আগামী এক বছরের মধ্যে চালু করা হবে – প্রতিমন্ত্রী নারী শিক্ষার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ রূপগঞ্জে অপহৃত ব্যবসায়ী উদ্ধারের দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন খুনিয়াপালংয়ের ছাদিরকাঠার সড়ক বর্ষায় চলাচলের অনুপযোগী, দুর্ভোগে পথচারীরা

উত্তর কাট্টলী ওয়ার্ডে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন

  • Reporter Name
  • আপডেট সময় : 11:46:12 am, Tuesday, 17 March 2026
  • 48 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন চট্টগ্রাম:

খাল খনন কর্মসূচির মাধ্যমে নগরীর জলাবদ্ধতা নিরসনে কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে সারা দেশে খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছিলেন, সেই ধারাবাহিকতায় বর্তমানেও খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশব্যাপী খাল খনন কার্যক্রমে গুরুত্বারোপ করেছেন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে উত্তর কাট্টলী ওয়ার্ডস্থ ইশান মহাজন রোড কালী বাড়ি এলাকায় জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক ছমিউত আলী খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, নগরীর বিভিন্ন খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা কমিয়ে আনা হচ্ছে এবং একই সঙ্গে গ্রামাঞ্চলে কৃষি কাজের জন্য খালগুলোকে আরও উপযোগী করে তোলা হচ্ছে। তিনি জানান, এর আগে নাজির খাল পুনঃখননের কাজ সম্পন্ন হয়েছে এবং এবার সময়ত খাল খননের কাজ শুরু করা হয়েছে।

তিনি বলেন, খালটি কালিছড়া হয়ে বাংলাবাজার এলাকা থেকে বিস্তৃত হয়ে শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। স্থানীয়দের কাছে খালটির সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। খাল পুনঃখননের মাধ্যমে সেই পুরোনো পরিবেশ ও স্মৃতি ফিরিয়ে আনার পাশাপাশি জলাবদ্ধতা নিরসন করা হবে।

মেয়র আরও জানান, আগামী মে মাসের শেষ দিক থেকে বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে এপ্রিল মাসজুড়ে নগরীর বিভিন্ন খাল ও নালা পরিষ্কার এবং খনন কার্যক্রম অব্যাহত থাকবে। এই কার্যক্রম সফল করতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি নগরবাসীকে নিজ নিজ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে বলেন, প্রতি শনিবার নিজ নিজ আঙিনা পরিষ্কার করার জন্য সবাইকে উদ্যোগী হতে হবে। ইতোমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

মেয়র বলেন, খাল ও নালায় প্লাস্টিক, পলিথিন ও অন্যান্য আবর্জনা ফেলা বন্ধ করতে হবে। নতুবা শুধু অর্থ ব্যয় করে খাল খনন করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। তিনি আরও বলেন, আরএস রেকর্ড অনুযায়ী খালের নির্ধারিত প্রস্থ ও দৈর্ঘ্য পুনরুদ্ধার করা হবে এবং খালের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এ সময় তিনি খাল পুনঃখনন ও উচ্ছেদ কার্যক্রমে নগরবাসীর সহযোগিতা কামনা করেন এবং বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় খালগুলো আগের রূপ ফিরে পাবে এবং নগরীর জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে।

এসময় উপস্থিত ছিলেন চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন চৌধুরী, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মন্জুর আলম চৌধুরী মন্জু, মহানগর বিএনপি নেতা আব্বাস রশীদ, আকবরশাহ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাঈনুদ্দীন চৌধুরী মাঈনু, ওয়ার্ড বিএনপির আহবায়ক রফিক উদ্দিন চৌধুরী, সদস্য সচিব সেলিম উদ্দিন, বিএনপি নেতা আইয়ুব খান, মহসিন তালুকদার, নাজিম উদ্দীন, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক ফরিদুল আলম, কুতুব উদ্দিন, মো. আলাউদ্দিন, মো. শফি, কুতুব উদ্দিন বেনী, মোজাহেরুল আলম, হায়াতুর রশীদ, ৯ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি শাহেদ আকবর প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী

উত্তর কাট্টলী ওয়ার্ডে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন

আপডেট সময় : 11:46:12 am, Tuesday, 17 March 2026