Dhaka , Sunday, 26 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার চবির প্রাঙ্গণে জ্ঞানের আলোকশিখা, কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন নদীর ঘাটে লুকানো ২৭’শ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত সিডিএ কর্ণফুলী হাউজিং হবে চট্টগ্রামের সবচেয়ে নান্দনিক আবাসিক প্রকল্প :- প্রকৌশলী নুরুল করিম, সিডিএ চেয়ারম্যান রূপগঞ্জের লন্ডন প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও বিদেশী মুদ্রাসহ মালামাল লুট শ্রীপুরে ব্যবসার পাওনা টাকা চাওয়ায় পার্টনারদের মারধরে যুবক অপূর্ব বাছাড়ের আত্মহত্যা লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুৎ অফিসের অর্থ বাণিজ্য, বিচ্ছিন্ন করা অবৈধ ইটভাটায় পুনরায় বিদ্যুৎ সংযোগ প্রেসক্লাব পাইকগাছার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি ঘোষণা; সভাপতি ইশরাক হোসেন দপ্তর লেখক আসাদ পারভেজ। প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে বিপর্যস্ত গাজীপুরের জনজীবন নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ০৩ সহযোগী গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট সময় : 11:57:29 am, Wednesday, 11 March 2026
  • 28 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো:

সিএমপির পুলিশ কমিশনার হাসিব আজিজ, বিপিএম এর নির্দেশনায় এবং জনাব ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) এর নেতৃত্বে সিএমপির চলমান অভিযানের অংশ হিসেবে ১০ মার্চ দিবাগত রাতে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্), ডিসি (দক্ষিণ) এবং ওসি (চকবাজার) সহ চকবাজার থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী @ রিমন @ ইমনকে গ্রেফতার ও তার স্বীকারোক্তির ভিত্তিতে চকবাজার থানা এলাকা থেকে একটি বিদেশি রিভলভার (থ্রি টু বোর) ও ০৯ (নয়) রাউন্ড গুলি উদ্ধার করেন। উক্ত উদ্ধারকৃত রিভলভার ও গুলি সিএমপির পাহাড়তলী থানা হতে লুণ্ঠিত হয়েছিল মর্মে নিশ্চিত হওয়া গেছে। উল্লেখ্য, আসামি মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী @ রিমন @ ইমন বহদ্দারহাটে সংঘটিত চাঞ্চল্যকর ০৮ হত্যা মামলার (চান্দগাঁও থানার মামলা নং-০৮(০৭)২০০০, ধারা- ৩০২/১০৯/৩৪ পেনাল কোড) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অন্যতম সহযোগী। গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্য অনুযায়ী ডিসি (উত্তর), সিএমপি, ওসি (পাঁচলাইশ) সহ পাঁচলাইশ থানার অপর একটি চৌকস দল ১০ মার্চ দিবাগত রাতে পাঁচলাইশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে একটি ব্রাজিলিয়ান টরাস (নাইন এম এম) পিস্তল এবং ০১টি মোটর সাইকেলসহ আসামি মনিরকে গ্রেফতার করে। উক্ত উদ্ধারকৃত বিদেশি পিস্তলটি সিএমপির ডবলমুরিং থানা হতে লুণ্ঠিত হয়েছিল মর্মে নিশ্চিত হওয়া গেছে। আসামি মনিরের দেওয়া তথ্য মতে অদ্য ভোরে বায়েজিদ বোস্তামী থানা এলাকা হতে তার সহযোগী সায়েমকে গ্রেফতার করা হয়। সায়েমের স্বীকারোক্তি ও দেখানো মতে খুলশী থানা এলাকা হতে ০১ (এক) টি এসএমজি, ০২ (দুই) টি ম্যাগাজিন এবং ৫০ (পঞ্চাশ) রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই অস্ত্র ও গুলি খাগড়াছড়ির পাহাড়ি সন্ত্রাসীদের নিকট থেকে কিনেছে মর্মে আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়। আসামি মনির ও সায়েমের বিরুদ্ধে খুন, ডাকাতি, চাঁদাবাজি ও অস্ত্র আইনে সর্বমোট ১০ (দশ) টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিরা শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ গ্রুপের সক্রিয় সদস্য। শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী গ্রেফতারকৃত আসামি মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী @ রিমন @ ইমন এর কাছ থেকে সাজ্জাদ গ্রুপের নতুন সদস্য রিক্রুট সংক্রান্ত শপথ গ্রহণের একটি ভিডিও ক্লিপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা প্রত্যেকে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের নির্দেশে খুন, ডাকাতি, চাঁদাবাজি ও বালুমহাল নিয়ন্ত্রণে সশস্ত্রভাবে অংশগ্রহণ করে থাকে। আসামি মোঃ আব্দুল কাইয়ুম চৌধুরী @ রিমন @ ইমন সম্প্রতি চন্দনপুরায় ব্যবসায়ীর বাড়ীতে সংঘটিত গুলির ঘটনায় প্রধান পরিকল্পনাকারী ও সমন্বয়কারী ছিল। সে পর্দার অন্তরালে থেকে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের গ্রুপ ও অস্ত্রভান্ডার নিয়ন্ত্রণসহ সকল চাঁদাবাজি এবং খুনের মুখ্য পরিকল্পনাকারী ও সমন্বয়কারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা উদ্ধারকৃত তিনটি অস্ত্র উক্ত ঘটনায় ব্যবহৃত হয়েছে মর্মে জানায়। বিষয়টি ব্যালিস্টিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হবে। গ্রেফতারকৃত আসামীদের অপরাপর সহযোগীদের গ্রেফতারসহ আরো অস্ত্র গুলি উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

উদ্ধারকৃত আলামতের বর্ণনাঃ-
ক) ০১ (এক) টি বিদেশি রিভলভার (থ্রি টু বোর) ও ০৯ (নয়) রাউন্ড গুলি
খ) ০১ (এক) টি ব্রাজিলিয়ান টরাস (নাইন এম এম) পিস্তল
গ) ০১ (এক) টি এসএমজি, ০২ (দুই) টি ম্যাগাজিন এবং ৫০ (পঞ্চাশ) রাউন্ড গুলি
ঘ) ০১ (এক) টি মোটর সাইকেল

ডিবি (পশ্চিম) এর অভিযানঃ
** এছাড়া পবিত্র মাহে রমজান এবং ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ছিনতাইকারী গ্রেফতারের বিশেষ অভিযানে ডিসি (ডিবি-পশ্চিম) এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক টিম অদ্য ১০ মার্চ রাতে কোতোয়ালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য ১। মারুফ হোসেন তুষার (২১), পিতা- মোঃ ফারুক, মাতা- নুরজাহান ফারুক, সাং- এনায়েত বাজার, বিআরটিসি, থানা- কোতয়ালী, জেলা- চট্টগ্রাম; ২। মোঃ বাবু (২৭), পিতা- মৃত আলী হাসান, মাতা- মৃত নাজমা বেগম, সাং- আবদী সওদাগর বাড়ী, হোলা পুকুর পাড়, বুথ নং ০৩, থানা- সদরঘাট, জেলা- চট্টগ্রাম; এবং ৩। মেহেদী হাসান প্রঃ হাসান (২২), পিতা- মৃত আইয়ুব আলী, মাতা- বানু বেগম, সাং- লালখান বাজার, মতিঝর্ণা, মসজিদ গলি, থানা- খুলশী, জেলা- চট্টগ্রামদেরকে গ্রেফতার করেন। আসামীদের হেফাজত হতে একটি ধামা এবং একটি ছোরা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানার মামলা নং-২২, তাং- ১০/০৩/২০২৬ খ্রি. ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড রুজু করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী ০১। মোঃ বাবু (২৭) এর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চুরি, ছিনতাইয়ের ০৬টি , আসামী ০২। মারুফ হোসেন তুষার (২১) এর বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ে ০২টি এবং আসামী ০৩। মেহেদী হাসান প্রঃ হাসান (২২) এর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চুরি, ছিনতাইয়ের ০৬টি মামলার তথ্য পাওয়া গেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিদ্দিরগঞ্জ থানায় পুলিশ সদস্যের হৃদরোগে মৃত্যু

সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ০৩ সহযোগী গ্রেফতার

আপডেট সময় : 11:57:29 am, Wednesday, 11 March 2026