Dhaka , Tuesday, 8 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান

কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র সাফল্য: মাদকসহ আটক ১, বিপুল ইয়াবা জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 12:59:56 pm, Monday, 9 March 2026
  • 110 বার পড়া হয়েছে

চঞ্চল,

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে লালমনিরহাট ও কুড়িগ্রামের সীমান্ত এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়েছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। পৃথক দুটি অভিযানে ৪ লক্ষ ১৮ হাজার ৮৫০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদকদ্রব্যসহ সেলিম রহমান শাহিন (৪৫) নামে এক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি এই সাফল্যের কথা জানায়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৮ মার্চ) সকালে আদিতমারী উপজেলার দিঘলটারী বিওপি’র একটি দল ‘পূর্ব দিঘলটারী’ এলাকায় অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন সেলিম রহমান শাহিনকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে ১০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজাসহ হাতে-নাতে আটক করে। আটক সেলিম লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা গ্রামের বাসিন্দা।

একই দিন সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গংগারহাট বিওপি’র আওতাধীন ‘চান্দের বাজার’ এলাকায় অপর একটি অভিযান পরিচালিত হয়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ১৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ বোতল কিং ফিশার বিয়ার উদ্ধার করা হয়।

১৫ বিজিবি’র অধিনায়ক জানিয়েছেন, উদ্ধারকৃত মাদকের মোট বাজারমূল্য ৪ লক্ষ ১৮ হাজার ৮৫০ টাকা। আটক আসামিকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে মাদকদ্রব্যসহ আদিতমারী থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান চক্রের বাকি সদস্যদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

১৫ বিজিবি’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “সীমান্তে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বদা অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করছে। যুবসমাজকে রক্ষা করতে আমাদের এই বিশেষ নজরদারি ও অভিযান নিয়মিত চলমান থাকবে।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র সাফল্য: মাদকসহ আটক ১, বিপুল ইয়াবা জব্দ

আপডেট সময় : 12:59:56 pm, Monday, 9 March 2026