Dhaka , Saturday, 7 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক পাইকগাছায় সেই মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে; বাঁধ কেটে দেওয়ার অভিযোগ খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার মহাকালের এক অলৌকিক যুদ্ধের সাক্ষী বদরের প্রান্তর রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত। চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার তথ্যমন্ত্রীর সফরকে বানচাল করতে ফ্যাসিবাদী দোসরদের সার্কিট হাউজে মব সৃষ্টি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: ১৪ লক্ষাধিক টাকার শাড়ি ও জিরা জব্দ লালমনিরহাটে তরুণ সমাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তরুণদের সরব উপস্থিতি ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা: রংপুরে র‍্যাবের জালে প্রধান আসামি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র হানা: বিপুল পরিমাণ জিরা ও মাদক জব্দ লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাকাসহ গ্রেফতার ৩ শরীয়তপুরের জাজিরায় অনুমোদনহীন সেমাই কারখানায় অভিযান, ১ লাখ জরিমানা চট্টগ্রামে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইন্টারকম সেবা উদ্বোধন রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার রামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক সাংবাদিক মারাত্মক আহত রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমির সীমানা নির্ধারণে মাঠ পরিদর্শন করলো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মাদক বিরোধী অভিযান রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার-৪ মাদক ব্যবসায়ী সীমান্তে ১৫ বিজিবি’র সাঁড়াশি অভিযান: দুই জেলায় বিপুল মাদক ও প্রসাধনী উদ্ধার পাইকগাছা পৌরসভায় জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান পাইকগাছায় প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যের বাজারের উদ্বোধন পাইকগাছায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার

  • Reporter Name
  • আপডেট সময় : 12:26:42 pm, Saturday, 7 March 2026
  • 36 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম:

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ড্যাবের প্রধান উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, ড্যাব বিগত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের সামনে এখন তিনটি কাজ বাকি আছে। একটি হচ্ছে চিকিৎসক সুরক্ষা আইন, এটি নিয়ে ইতোমধ্যে ড্যাবের নেতৃবৃন্দ কাজ করছেন। দ্বিতীয়টি রোগী সুরক্ষা আইন। একই সঙ্গে প্রাইভেট মেডিকেলে কর্মরতদের জন্য একটি নীতিমালা প্রণয়নও জরুরি। তবে সবাইকে সরকারের নীতিমালা মেনে কাজ করতে হবে। সরকারি বেসরকারি কর্মরত চিকিৎসকদেরকে সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত হয়ে রোগীর সেবা নিশ্চিত করতে হবে। নীতিমালার বাইরে কোনো কার্যক্রমকে ড্যাব কখনো সমর্থন করবে না।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে নগরীর পাঁচলাইশস্থ দি কিং অব চিটাগাং এ পবিত্র মাহে রমজান উপলক্ষে ডক্টরর্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব ডা. বেলায়েত হোসেন ঢালীর পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ‍্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল।

ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, এ দেশে যারা চিকিৎসা সেবা দেন, তাদের প্রায় ৭০ শতাংশই কোনো না কোনোভাবে প্রাইভেট মেডিকেলের সঙ্গে যুক্ত। আমরা যারা সরকারি চাকরিতে আছি, তারাও অবসরের পর প্রাইভেট মেডিকেলে কাজ করি। পাশাপাশি নতুন যেসব চিকিৎসক প্রাইভেট মেডিকেলে যোগ দিচ্ছেন, তারা যেন একটি সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে থেকে কাজ করতে পারেন, সে বিষয়ে উদ্যোগ নিতে হবে।

প্রধান বক্তার বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, দেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেক কথা বলা হলেও প্রকৃত অর্থে “বাংলাদেশের জনগণই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতায় এনেছে” এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করেছে। গত ১৬ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। গত ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে বিএনপিকে ক্ষমতায় এনেছে। সেদিন মানুষ ভোট দিয়ে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এই অধিকার প্রতিষ্ঠা করেছেন।

তিনি আরও বলেন, এখন যারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলছেন, মূলত তাদের জন্যই ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চিন্তা ভাবনা করা হয়েছিল। এজন্য আমরা ডিসি বদলিও দেখেছি, আরও অনেক কিছু দেখেছি। মহান রব্বুল আলামিনের রহমতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ চলছে এবং তিনি কীভাবে দেশ পরিচালনা করছেন তা ইতোমধ্যে সবাই দেখেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, সহ সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, ড্যাব চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি ডা. খুরশীদ জামিল চৌধুরী, কেন্দ্রীয় ড্যাবের সহ সভাপতি ডা. রেজাউল আলম নিপ্পন, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. খালেকুজ্জামান দীপু, সহ সভাপতি অধ্যাপক ডা. সরকার মাহবুব শামীম, সহ সভাপতি অধ্যাপক ডা. সফিউল্লাহ ঝিন্টু, যুগ্ম মহাসচিব ডা. এস এম সারোয়ার আলম। উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জসিম উদ্দীন, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. তসলিম উদ্দিন, চমেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুর রব, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন ড‍্যাব চমেক শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. এস এম ইফতেখারুল ইসলাম লিটন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. শামসুল আরেফিন সুমন, সহ সাংগঠনিক সম্পাদক ডা. নুরুল করিম চৌধুরী, ডা. জাহিদ ইকবাল, মহনগর শাখার সিনিয়র সহ সভাপতি ডা. রাসেল ফরিদ চৌধুরী, চমেক শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক ডা. মো. ঈসা চৌধুরী, মহানগর শাখার কোষাধ্যক্ষ শামীম আল মামুন, কেন্দ্রীয় সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক ডা. ইফতেখার মো. আদনান, কেন্দ্রীয় সহ ওয়েলফেয়ার বিষয়ক সম্পাদক ডা. সাদ্দাম হোসেন, ডা. মো. মইনুদ্দিন, ডা. সাগর আজাদ, ডা. সাইফুদ্দিন আজাদ, ডা. তারেকুল ইসলাম জনি, ডা. জাহেদুল আলম ইমন প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা

চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার

আপডেট সময় : 12:26:42 pm, Saturday, 7 March 2026