
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা এলাকার ব্রাক্ষনদী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকায় অবস্থিত জামান স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিলের শ্রমিকদের সহায়তায় প্রায় ১৫ থেকে ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে জানা যায়, আগুনে মিলের কয়েকটি সুতা তৈরির মেশিন আংশিকভাবে পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এ ঘটনায় ২৫ থেকে ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

























