Dhaka , Thursday, 26 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে বিজিবির বিশেষ অভিযান; বিপুল পরিমাণ কসমেটিকস ও মাদক জব্দ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৮ ডাকাত আটক ৪ জেলে উদ্ধার পাঁচবিবির ১নং রেলগেট সড়ক সংস্কার: দুর্ঘটনার ঝুঁকি কমে স্বস্তি ফিরেছে শরীয়তপুরে দেবরের আত্মহত্যার ২৪ ঘন্টা পর ভাবীর আত্মহত্যা পাইকগাছায় শিবসা ব্রিজ যেন মরণফাঁদ; প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পথচারী পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত মধুপুরে গাছ নিধনের পর বনে আগুন ॥ ৭৫ একর ভূমি জবরদখলের পায়তারা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজনগরে যুবক খুন ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই গ্রামের তরুণ ফতুল্লায় মোতালেব মনোয়ারা কম্পোজিটে শ্রমিক অসন্তোষ, ৪ মার্চ বকেয়া পরিশোধের চুক্তি চরভদ্রাসনে আইন- শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক: “মাদকের ছয়লাভ- লাইসেন্সবিহীন দ্রুতগতির যানবাহন চলাচল: অভিযোগ এলাকাবাসীর। লক্ষ্মীপুরে ভাবির মৃত্যুর খবর শুনে দেবরের মৃত্যু শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে: শ্রমমন্ত্রী ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার: এলাকায় শোকের ছায়া লালমনিরহাটে অটোরিকশা চালকদের জিম্মি করে চাঁদাবাজি: ডিবি পুলিশের জালে দুই অপরাধী দেশের ক্রীড়াঙ্গণের সামগ্রিক উন্নয়ন ও খেলোয়াড়দের পেশাদারিত্ব নিশ্চিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। খালের দখল-দূষণ প্রতিরোধে উদ্যোগ নেওয়া হবে: পানি সম্পদ মন্ত্রী জুনিয়র বৃত্তি ও সমমানের বৃত্তি ও এবতেদায়ি ৫ম বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশঃ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের একীভূত অন্তর্ভুক্তির ঐতিহাসিক সিদ্ধান্ত। ধর্মমন্ত্রী কায়কোবাদের সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্ম বিষয়ক মন্ত্রীর দ্বিপাক্ষিক সভা/ ধর্ম সংক্রান্ত সহযোগিতা জোরদার করতে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক বাংলাদেশে আরো বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী পাঁচবিবিতে নবনির্বাচিত এমপির সঙ্গে সরকারি দপ্তর প্রধানদের মতবিনিময় সভা পাঁচবিবি বাজারে অসময়ে সজনে কেজি ২০০ টাকা, হতাশ ক্রেতারা কালীগঞ্জে অনলাইন জুয়া ও অবৈধ সিম চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি রূপগঞ্জে ডাকাতি হওয়া ড্রাম ভর্তি তেলের ট্রাক উদ্ধার, অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার নোয়াখালীর বেগমগঞ্জে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ রাজাপুরে ইয়াবা ও গাঁজা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক দুই

মধুপুরে গাছ নিধনের পর বনে আগুন ॥ ৭৫ একর ভূমি জবরদখলের পায়তারা

  • Reporter Name
  • আপডেট সময় : 12:59:20 pm, Thursday, 26 February 2026
  • 5 বার পড়া হয়েছে

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

মধুপুর বনাঞ্চলে প্রকাশ্য দিবালোকে গাছ নিধনের পর বনে আগুন লাগিয়ে ৭৫ একর বনভূমি জবর দখলের পায়তারা চলছে। প্রভাবশালীরা বন দখলের নেপথ্যে থাকায় ঘটনার দুই সপ্তাহ
পরেও বন অপরাধীদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। বন কর্মীদের নির্লিপ্ত ভূমিকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, দোখলা রেঞ্জের সদর বিটের অরনখোলা মৌজার ২৪ দাগের মাগী চেরা এলাকার ৭৫ একর বনভূমি ২০২১-২২ অর্থ বছরে সামাজিক বনায়নের আওতায় ৮৫ অংশীদারের
মধ্যে প্লট বরাদ্দ দেয়া হয়। অংশদারত্বের উডলট মডেলের বনায়নে প্লটধারিরা আকাশমনি গাছের চারা লাগায়। বৃক্ষ চারার ফাঁকে আনারস ও কলা চারা লাগায়। এসব গাছ ১০/১২ বছর পার হওয়ার পর ক্লেয়ার ফেলিং করে হিস্যা বন্টনের কথা। কিন্তু প্লট হোল্ডাররা গাছের বয়স চার বছর পার না হতেই নির্বিচারে কেটে জ্বালানী হিসাবে ইটভাটায় চালান দেয়। ফলে বনায়ন করা এলাকার প্রায় পুরোটাই বৃক্ষ শূণ্য হয়ে পড়ে। এমতাবস্থায় প্লট মালিকরা বনতলের জঙ্গলে অগ্নি সংযোগ করে জমি খালি করে ফেলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এসব খালি জমি এখন প্রভাবশালী দখলে নিচ্ছে।
সামাজিক বনায়ন সহব্যবস্থাপনা কমিটির সভাপতি মোত্তালেব হোসেন জানান, বন কর্মীদের যোগসাজশে একটি প্রভাবশালীমহল টানা দুই সপ্তাহ জুড়ে সেখানকার সামাজিক বনায়নের গাছ কেটে জমি বিরান করে। পরে বনতলের জঙ্গলে আগুন লাগিয়ে পুরো জমি জবরদখলে নিচ্ছে।
এসব জমিতে নতুন করে আর বনায়ন হবেনা। পুরোটাই চলে যাচ্ছে দখলদারের হাতে। এ ভাবেই মধুপুর বনাঞ্চলের প্রায় ২০ হাজার একর বনভূমি জবরদখলে চলে গেছে।
সামনের দিনে সরকারি বনভূমি আরো বেহাত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। হরিনধরা গ্রামের শহিদুল ইসলাম জানান, যারা এ কাজ করছে তাদের সবাই চিনে। কিন্তু বন বিভাগ বন অপরাধী খোঁজার নামে সময় ক্ষেপন করছে।
দোখলা বিট অফিসার এ কে আজাদ জানান, গাছ নিধন এবং বনতলে আগুন দেয়ার খবর পান তিন দিন আগে। এর সাথে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে। অফিস থেকে মাত্র এক কিলো দূরের মাগী চেরায় টানা ১৫ দিন ধরে গাছ কাটা এবং আগুনে বন পোড়ানোর মহোৎসবের খবর পেতে কেন ১২ দিন লাগলো প্রশ্নে জানান, তিনি দুই সপ্তাহ আগে জয়েন করেছেন। সবাইকে চেনেননা। তাই চোর আর সাধু মেলাতে তদন্ত করতে হচ্ছে। দোখলা রেঞ্জ অফিসার সাব্বির হোসেন জানান, দুস্কৃৃতকারিরা সামাজিক বনায়নের গাছ কেটে জঙ্গল পুড়িয়ে জবরদখলের পায়তারা করছেন বলে তিনি শুনেছেন। বিট অফিসার বিষয়টি দেখছেন। মধুপুর বনাঞ্চলের সহকারি বন সংরক্ষক রানা দেব জানান,কয়েকজন প্লট হোল্ডার আকাশমনি বাগান উজাড় করে আগুনে পুড়িয়ে জমি দখল এবং তা প্রভাবশালীদের নিকট বিক্রি করার পায়তারা করছেন। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে বিজিবির বিশেষ অভিযান; বিপুল পরিমাণ কসমেটিকস ও মাদক জব্দ

মধুপুরে গাছ নিধনের পর বনে আগুন ॥ ৭৫ একর ভূমি জবরদখলের পায়তারা

আপডেট সময় : 12:59:20 pm, Thursday, 26 February 2026