Dhaka , Wednesday, 25 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাঁচবিবিতে নবনির্বাচিত এমপির সঙ্গে সরকারি দপ্তর প্রধানদের মতবিনিময় সভা পাঁচবিবি বাজারে অসময়ে সজনে কেজি ২০০ টাকা, হতাশ ক্রেতারা কালীগঞ্জে অনলাইন জুয়া ও অবৈধ সিম চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি রূপগঞ্জে ডাকাতি হওয়া ড্রাম ভর্তি তেলের ট্রাক উদ্ধার, অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার নোয়াখালীর বেগমগঞ্জে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ রাজাপুরে ইয়াবা ও গাঁজা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক দুই কাঁঠালিয়ায় ইয়াবা কারবারি যুবলীগের সদস্যের কামড়ে এসআই আহত, আটক ১ বাকলিয়ার অর্থনৈতিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজাচ্ছি:- মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের প্রশিক্ষণ সম্পন্ন পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বেআইনি ভাবে সরকারি গাছ কাটার অভিযোগে মিঠামইনে বিএনপি সভাপতির হারাতে হলো পদ নিকলীতে নিখোঁজের সাত দিন পর প্রতিবন্ধী নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার চকরিয়ায় তিন সাংবাদিকের উপর বালুদস্যুদের হামলারপ্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ নাইক্ষ্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির তিন সদস্য আটক করেছে বিজিবি রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে: এমপি দিপু ভুঁইয়া এতিম ও পথশিশুদের মাঝে চবি রিপোর্টার্স ফোরামের ইফতার বিতরণ ফতুল্লায় ভুল চিকিৎসার অভিযোগে ব্যক্তির মৃত্যু, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন জালকুড়িতে ট্রাক-মাইক্রোর সংঘর্ষ, আহত ২ পাঁচবিবি উপজেলা আইনশৃঙ্খলা সভায় কঠোর বার্তা: মাদক-জুয়া দমনে জোরালো অভিযান পাঁচবিবিতে অনলাইন জুয়ার শিকার যুবকের মর্মান্তিক মৃত্যু হিলি স্থলবন্দরের বাণিজ্য সম্প্রসারণে মতবিনিময় সভা অমর একুশে বইমেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় সিসিটিভি, চেকপোস্ট, সাদা পোশাকে নজরদারি—ডিএমপির সমন্বিত পরিকল্পনা লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিএনপির ৬ জন এবং আওয়ামীলীগের ৮ জন জয়ী লক্ষ্মীপুরে পুকুর পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার দেশ গড়তে সরকারকে সময় দিন: গুজব ও প্রতিহিংসার রাজনীতি বন্ধের আহ্বান স্বাস্থ্যসেবায় গতি আনতে ঢাকা মেডিকেলে ৫০০ গাড়ি প্রয়োজন: মেঘনা আলম নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ নোয়াখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২ রুমিন ফারহানার সমর্থকের মামলায় জামিন পেলেন বিএনপি নেতাকর্মীরা রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য দিপু ভূঁইয়াকে সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেআইনি ভাবে সরকারি গাছ কাটার অভিযোগে মিঠামইনে বিএনপি সভাপতির হারাতে হলো পদ

  • Reporter Name
  • আপডেট সময় : 12:37:34 pm, Wednesday, 25 February 2026
  • 5 বার পড়া হয়েছে

ইয়াসিন ইসলাম আপন,

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের দলীয় পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণকৃত প্রায় ২০টি মেহগনি গাছ ব্যক্তিগত স্বার্থে কেটে ফেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাহিদুল আলম জাহাঙ্গীর নিজের গাড়ি নিয়ে বাড়িতে যাতায়াতের পথ সুগম করার লক্ষ্যে মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় বেড়িবাঁধের পাশে রোপণ করা গাছগুলো কেটে ফেলেন। এ কর্মকাণ্ডকে অন্যায়, নিন্দনীয় এবং দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট বহিঃপ্রকাশ ঘটায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁর প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

এর আগে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় দিনদুপুরে সরকারি সড়কের পাশে প্রায় ২০টি গাছ কেটে উজাড় করার অভিযোগ ওঠে। ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বেড়িবাঁধের পাশে দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা সরকারি গাছগুলো হঠাৎ করেই কেটে ফেলা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকাশ্যে শ্রমিক এনে করাত দিয়ে গাছ কাটা হলেও সংশ্লিষ্ট দপ্তরের কোনো তদারকি ছিল না। এতে পরিবেশের ক্ষতির পাশাপাশি সরকারি সম্পদ লুটের আশঙ্কাও দেখা দেয়।

এলাকাবাসীর অভিযোগ, একটি প্রভাবশালী মহল প্রশাসনের নীরবতাকে কাজে লাগিয়ে গাছগুলো কেটে নিয়ে গেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। প্রভাবশালীদের ভয়ে কেউই ক্যামেরার সামনে কথা বলতে চাননি।

মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবদুল্লাহ বিন শফিক বলেন, “সরকারি গাছ কাটার বিষয়টি আমার জানা ছিল না। পরবর্তীতে খবর পেয়ে একটি স-মিল থেকে ১০টি গাছ জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

স্থানীয় পরিবেশ সচেতনরা বলেন, সরকারি গাছ জনগণের সম্পদ। দিনের আলোতে এভাবে গাছ কেটে নেওয়া প্রশাসনিক তদারকির ঘাটতিরই প্রমাণ। তারা দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাঁচবিবিতে নবনির্বাচিত এমপির সঙ্গে সরকারি দপ্তর প্রধানদের মতবিনিময় সভা

বেআইনি ভাবে সরকারি গাছ কাটার অভিযোগে মিঠামইনে বিএনপি সভাপতির হারাতে হলো পদ

আপডেট সময় : 12:37:34 pm, Wednesday, 25 February 2026