Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রুমিন ফারহানার সমর্থকের মামলায় জামিন পেলেন বিএনপি নেতাকর্মীরা

  • Reporter Name
  • আপডেট সময় : 04:46:49 pm, Tuesday, 24 February 2026
  • 172 বার পড়া হয়েছে

আব্বাস উদ্দিন,

সরাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ মিনারে রুমিন ফারহানা এমপির সমর্থক ও বিএনপির সমর্থকদের মাঝে ধাক্কাধাক্কির ঘটনাকে কেন্দ্র করে ১ জন কর্মী আহত হওয়ার অভিযোগ করেন রুমিন ফারহানা এমপি। এ অভিযোগে রুমিন ফারহানার কর্মী আহাদ মিয়া বাদী হয়ে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করেন। এ মামলায় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার ও সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী সহ  ৫ জনকে আসামী করে এবং ১৪০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।
উক্ত মামলায় সোমবার (২৩ ফেব্রুয়ারী) ব্রাহ্মণবাড়িয়া আদালতে হাজির হয়ে জামিনে মুক্ত হয় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন মাস্টার,  সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, শাহবাজপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক শাহীন আলম, উপজেলা যুবদল নেতা সাইফুল ইসলাম ও টিটু।
উল্লেখ্য যে, ২০ ফ্রেব্রুয়ারী দিবাগত রাত ১২.০১ মিনিটে একুশে ফেব্রয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রুমিন ফারহানার কর্মী সমর্থক ও বিএনপির নেতাকর্মীদের মাঝে আগে পুষ্পস্তবক অর্পণ করা নিয়ে ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কির ফলে রুমিন ফারহানার পুষ্পস্তবকটি ভেঙ্গে যায়। উভয় পক্ষের লোকজনই বিভিন্ন স্লোগান দেয়। পরিস্থিতি খারাপ দেখে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ না করে চলে যান রুমিন ফারহানা। এরপর রুমিন ফারহানার সমর্থকরা শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক আবরোধ করে সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে। পরে পুলিশের সহযোগিতায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরদিন রুমিন ফারহানার সমর্থক আহত হওয়ার অভিযোগে সরাইল থানায় মামলা দায়ের করেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ নুরুজ্জামান লস্কর তপু।
এ বিষয়ে সরাইল উপজেলা যুবদলের আহবায়ক আবু সুফিয়ান সিদ্দিকী বলেন ঐদিন শহিদ মিনারে ধাক্কাধাক্কি ও স্লোগান ছাড়া কারো সাথে কোনো হাতাহাতির ঘটনা ঘটেনি। আগের দিন শাহবাজপুর বৈশামুড়া এলাকায় অন্য ঘটনায় আহত হয়েছিল আহাদ নামের ছেলেটি। তিনি আরো বলেন, আহাদকে দিয়ে মিথ্যে মামলার সাজিয়ে বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছেন এমপি রুমিন ফারহানা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

রুমিন ফারহানার সমর্থকের মামলায় জামিন পেলেন বিএনপি নেতাকর্মীরা

আপডেট সময় : 04:46:49 pm, Tuesday, 24 February 2026