Dhaka , Thursday, 5 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক মাদক সেবনের দায়ে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিষ্কার কুড়িগ্রামে ১১৭০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার, একজনের বিরুদ্ধে ২০টি মাদক মামলা ‘এই পৃথিবীর জন্য বড্ড নরম মনের মানুষ আমি’: মেঘনা আলম পাইকগাছায় নাশকতা, জুয়াসহ বিভিন্ন মামলায় আটক- ১৪ বি‌লে‌তের মা‌টি‌তে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষককে বিদায় সংবর্ধনা:: সাভার-আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অর্ধশতাধিক আহত, পুলিশের গাড়িতে আগুন, ৩ প্লাটুন বিজিবি মোতায়েন সিলেট টেস্টে ব্যাটিং অর্ডারে রদবদলের ইঙ্গিত, তিনে নামতে পারেন অধিনায়ক ১৯ বছরেই এমবাপ্পেকে টপকে ইতিহাস গড়লেন ইয়ামাল অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে সেলিম উদ্দিন খাগড়াছড়িতে ৫৫তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত, ‘গিরিস্বপ্ন ২০২৬’-এর মোড়ক উন্মোচন রূপগঞ্জ পূর্বাচলের ৩০০ ফুটে প্রবাসীর গাড়িতে ডাকাতি \ চালকসহ তিন জন গ্রেফতার সীতাকুণ্ডে ফুটওভারব্রিজ নির্মাণে সচিবকে ডিসির চিঠি, ২৪ ঘণ্টায় নানা পদক্ষেপ আসামে উচ্ছেদ অভিযানে গৃহহীন ৪ হাজার বাঙালি মুসলিম ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প একনেকে অনুমোদন গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের জয়পুরহাটে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্নতা ক্যাম্পেইন, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার আহ্বান একনেক সভায় বিসিসির জন্য ৭০১ কোটি টাকা অনুমোদন : অবহেলিত থেকে গেল দক্ষিণাঞ্চল মধুপুরে সাংগঠনিক কাঠামো অনুমোদনের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকার সম্ভাব্য অনুদান দিচ্ছে জাইকা, চট্টগ্রামে নির্মিত হবে নতুন স্যানিটারি ল্যান্ডফিল সাভারে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৫০ ফতুল্লায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিক সমাবেশ কালিয়াকৈরে শ্রমিকের আন্দোলন পরিস্থিতি স্বাভাবিক ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চরভদ্রাসনে এম’পি শহিদুল ইসলাম বাবুলের সাথে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:07:29 pm, Monday, 23 February 2026
  • 168 বার পড়া হয়েছে

আহম্মেদ আল ইভান, স্টাফ রিপোর্টার:

ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ফরিদপুর ০৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের সাথে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডের গতি বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং জনসাধারণের সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ও সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদ তালুকদার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন, সভায় উপজেলা প্রশাসন, থানা পুলিশ, ফায়ার সার্ভিস স্টেশন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, প্রকৌশল, সমাজসেবা, পল্লী উন্নয়ন, মহিলা বিষয়ক, আনসার- ভিডিপি ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

“এ সময় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। বিশেষ করে চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কৃষি সহায়তা ও শিক্ষা অবকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় মাদক নির্মূল সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়া আসন্ন জাতীয় কার্যক্রমসমূহ সুষ্ঠুভাবে বাস্তবায়নে সকলকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

“প্রধান অতিথির বক্তব্য ফরিদপুর ০৪ আসনের সংসদ সদস্য সংশ্লিষ্ট দপ্তরসমূহকে জনগণের কল্যাণে আরও সক্রিয় ও আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দেন এবং যেকোনো সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, বিশেষ করে মাদক নির্মূলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন। তিনি বলেন, “মাদক বর্তমানে সমাজের জন্য সবচেয়ে বড় হুমকি। এর কারণে অপরাধ প্রবণতা বাড়ছে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। তাই মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। উপস্থিত কর্মকর্তারা এ ধরনের সমন্বয়মূলক সভা নিয়মিত আয়োজনের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, সহ বিভিন্ন দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ, ও উপজেলার সকল সাংবাদিক, এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক অয়াহিদ মোল্লা, সদস্য- এ.জি.এম বাদল আমিন, শাজাহান সিকদার, “মোঃ কুদ্দুস আলী, মনজুরুল হক মৃধা, মোস্তফা কবির, আঃ গফফার, রিশাদ বেগ। উপজেলা যুবকদের সভাপতি মোজাফফর হোসেন জাফর ও সাধারণ সম্পাদক আঃ ওয়াহাব মোল্লা, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক “জহুরুল মুন্সি, উপজেলা কৃষক দলের সভাপতি কামরুল হাসান ফিরোজ ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন। ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, আজাদ খান, ছাত্রদলের আহবায়ক শুভ সালাউদ্দিন মোল্লা ও সদস্য সচিব শামীম রেজা সহ- অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা পরিচয়ের অভিযোগে ফায়সালের ভুয়া এনআইডি-পাসপোর্ট, রাঙ্গুনিয়ায় আটক

চরভদ্রাসনে এম’পি শহিদুল ইসলাম বাবুলের সাথে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আপডেট সময় : 04:07:29 pm, Monday, 23 February 2026