Dhaka , Monday, 13 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ ফরিদপুরের সালথায় আগুনে পুড়লো শিক্ষকের স্বপ্ন, সহায়তার আশ্বাস প্রশাসনের। মানুষের সেবায় দিনরাত মাঠে আজিজুল হক আজিজ, হামের টিকা কার্যক্রমে নিজে তদারকি চট্টগ্রামে অভিযানে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক ২ ফতুল্লায় ভোরে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট ২৪ ঘণ্টার মধ্যে ‘দালাল সহিদ’ গ্রেফতারের দাবি ফতুল্লা সাংবাদিকদের ইরান যুদ্ধ: বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ও উত্তরণের উপায় নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফতুল্লায় জলাবদ্ধতা নিরসনে ডিসি কার্যালয়ে মানববন্ধন ও স্মারকলিপি রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মিথ্যা ও বানোয়াট মামলায় স্বাক্ষী দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী রূপগঞ্জে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ ও শিশুর ওপর হামলার অভিযোগ, ঘরে আগুন গণভোটের গণরায় বাস্তবায়ন ও জ্বালানি তেলের সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ মিছিল বাংলায় যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি পার্বত্য উৎসবের বৈচিত্র্যই আসল বাংলাদেশ, তারেক রহমানের নেতৃত্বে গড়ব রংধনু জাতি: প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন এমপি মধুপুরে ৫ বছর বয়সী ফাতেমা নিখোঁজের একদিন পর ভুট্টা খেতে মিললো লাশ সাশ্রয়ী বাজার ব্যবস্থাকে আরেক ধাপ এগিয়ে নিতে আশ বাজারের ১৪তম আউটলেট উদ্বোধন ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর সাগর নিহত, আহত ১ কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত মাইস্যা গ্রেপ্তার   হামের প্রাদুর্ভাব রোধে রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে টিকার তথ্য দেয়ার আহ্বান : স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি, বিগত সময়ে শিক্ষাক্ষেত্রে নজর না দেয়ায় এইচএসসি পরীক্ষায় পাস করে কেউ বিশ্ববিদ্যালযে চান্স পাওয়ায় লটারী পদ্ধতি চাল করেছিল: শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ৯ নং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনায় অন্তর চৌধুরী। সড়ক ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি’র সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এর সৌজন্য সাক্ষাৎ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির বড় সাফল্য: মাদকসহ ৩ পাচারকারী গ্রেপ্তার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আইএলও-এর কান্ট্রি ডিরেক্টরের সৌজন্য সাক্ষাৎ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত H.E. Dr. Abdulllah Zafer H. Bin Abiyah এঁর সৌজন্য সাক্ষাৎ নগরীর যোগাযোগ ব্যবস্থাকে নিরাপদ করতে ৩৮ ফুটওভার ব্রিজ নির্মাণ হচ্ছে:- চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন

নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা, আহত ১০

  • Reporter Name
  • আপডেট সময় : 08:53:43 pm, Thursday, 23 December 2021
  • 213 বার পড়া হয়েছে

নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা, আহত ১০

নোয়াখালী প্রতিনিধি ।।

নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলী হায়দার বকশির আনারস প্রতীকের কর্মী-সমর্থকদের ওপর হামলা ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় অন্তত ১০জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে।

বুধবার সন্ধ্যায় ইউনিয়নের শান্তিরহাট বাজারে এই হামলার ঘটনা ঘটে। আহত এবং আটককৃত সবাই আনারস প্রতীকের কর্মী-সমর্থক বলে জানা গেছে।

আহতরা হলেন, আনারস প্রতীকের প্রার্থী আলী হায়দার বকশির ছেলে ইব্রাহিম বকশি, কর্মী মনতাজ মিয়া, আবদুর রহিম, চৌধুরী মিয়া, তারেক হোসেন, মাঈন উদ্দিনসহ ১০জন। আহতদের মধ্যে ইব্রাহিম বকশিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকি আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে, দুপুরে স্বতন্ত্র প্রতীকের প্রার্থী জসিম উদ্দিনের কর্মী-সমর্থকরা শান্তিরহাট বাজারে নৌকা প্রতীকের প্রার্থী আবদুর রবের নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে বঙ্গবন্ধু, শেখ হাসিনাসহ দলীয় নেতাদের ছবি, চেয়ার-টেবিল ভাঙচুর করে। এ ঘটনায় শান্তিরহাট বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সন্ধ্যার দিকে অপর স্বতন্ত্র প্রার্থী আলী হায়দার বকশির আনারস প্রতীকের কর্মী-সমর্থকরা মোটরসাইকেল নিয়ে একটি শোডাউন নিয়ে শান্তিরহাট বাজারে আসলে উস্কানিমূলক স্লোগান দিতে থাকলে নৌকা প্রতীকের কর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠলে উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে নৌকা প্রতীকের কর্মীরা স্বতন্ত্র প্রার্থীর আনারস প্রতীকের কর্মীদের ওপর হামলা চালিয়ে তাদের পিটিয়ে কয়েকজনকে আহত করে এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে।
আনারস প্রতীকের প্রার্থী আলী হায়দার বকশি বলেন, বিনা উস্কানিতে নৌকার প্রার্থী আবদুর রবের নেতৃত্বে আমার কর্মীদের ওপর হামলা করে আমার ১০জন কর্মীকে পিটিয়ে আহত করে এবং ৩টি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে তারা আমার ৫জন কর্মীকে ধরে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয় আবদুর রবের লোকজন।
অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী আবদুর রব জানান, স্বতন্ত্র দুই প্রার্থী আলী হায়দার বকশি এবং জসিম উদ্দিন পরিকল্পিতভাবে বার বার আমার নির্বাচনী অফিসে আগুন, ভাঙচুর ও কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। আজ দুপুরে প্রথমে স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের লোকজন শান্তিরহাট বাজারে আমার নির্বাচনী অফিসে হামলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জননেত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরের ছবিসহ চেয়ার-টেবিল ভাঙচুর করে। সন্ধ্যায় একই স্থানে স্বতন্ত্র প্রার্থী আলী হায়দার বকশির লোকজন আমার কর্মীদের হামলা করে। ঘটনার সময় পুলিশ সরেজমিনে উপস্থিত ছিলেন।
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৫জনকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নলছিটিতে মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যা

নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা, আহত ১০

আপডেট সময় : 08:53:43 pm, Thursday, 23 December 2021